৫৫/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৩২২ - তাকওয়াবান নীরব বান্দাকে আল্লাহ ভালোবাসেন

যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার

তাকওয়া, আত্মনির্ভরতা ও নীরব জীবনের মর্যাদা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩২২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، - وَاللَّفْظُ لإِسْحَاقَ - قَالَ عَبَّاسٌ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا - أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا بُكَيْرُ بْنُ مِسْمَارٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، قَالَ كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي إِبِلِهِ فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ فَنَزَلَ فَقَالَ لَهُ أَنَزَلْتَ فِي إِبِلِكَ وَغَنَمِكَ وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ فَقَالَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ ‏"‏ ‏.‏

'আমির ইবনু সা'দ (রহঃ) হতে বর্ণিতঃ

সা‘দ ইবনু ওয়াক্কাস (রাঃ) একটা তার উটের পালের মাঝে উপবিষ্ট ছিলেন, এমতাবস্থায় তার পুত্র ‘উমর এসে পৌঁছলেন। সা‘দ (রাঃ) তাকে দেখামাত্রই পাঠ করলেন, “আ‘ঊযুবিল্লা-হি মিন্ শার্রি হা-যার্ র-কিব” অর্থাৎ- ‘আমি এ আরোহীর অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাই’। তারপর সে তার আরোহী হতে নেমে বলল, আপনি লোকেদেরকে ছেড়ে দিয়ে উষ্ট্র এবং বকরীর মাঝে এসে বসে আছেন। আর এদিকে কর্তৃত্ব নিয়ে লোকেরা পরস্পর একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত। এ কথা শুনে সা‘দ (রাঃ) তার বুকে আঘাত করে বললেন, চুপ থাকো। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুত্তাকী, আত্মনির্ভরশীল ও লোকালয় হতে নির্জনে বাসকারী বান্দাকে আল্লাহ তা‘আলা ভালোবাসেন।

ই.ফা. ৭১৬৩, ই.সে. ৭২১৬

সহীহ মুসলিম হাদিস ৭৩২২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা‘দ ইবনু ওয়াক্কাস (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি উটের পালের মাঝে ছিলেন। তাঁর পুত্র এসে বললেন, আপনি মানুষদের ছেড়ে উট ও বকরীর মাঝে বসে আছেন, আর লোকেরা কর্তৃত্ব নিয়ে ঝগড়া করছে। তখন সা‘দ (রাঃ) তাকে থামিয়ে দিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি কথা বললেন—আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন, যে মুত্তাকী, আত্মনির্ভরশীল এবং লোকচক্ষুর আড়ালে থাকে। এই হাদিসে কর্তৃত্বের ঝগড়া থেকে দূরে থাকা, তাকওয়া, নিজের প্রয়োজন সামলে চলা এবং অহংকারহীন জীবন—এসব শিক্ষা আছে। এর মানে মানুষ থেকে সব সময় আলাদা থাকা নয়; বরং যখন দুনিয়ার ক্ষমতার টানাপোড়েন দ্বীনের ক্ষতি করতে পারে, তখন নিজেকে সামলে রাখা প্রশংসনীয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কর্তৃত্বের ঝগড়া থেকে দূরে থাকা অনেক সময় নিরাপদ হতে পারে।
  • আল্লাহ তাকওয়াবান বান্দাকে ভালোবাসেন।
  • আত্মনির্ভরতা ও কম পরিচিত জীবন অহংকার কমাতে সাহায্য করে।
  • দুনিয়ার ক্ষমতার টান মানুষকে বিভ্রান্ত করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন