৫৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৩৩৫ - যুহ্দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার
সহীহ মুসলিম : ৭৩৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يُحَدِّثُ عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ ﷺ مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ﷺ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
দুদিন একাধারে মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজন যবের রুটি কখনো পেট ভর্তি করে খাননি। এ অবস্থায়ই রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয়ে যায়।
ই.ফা. ৭১৭৬, ই.সে. ৭২২৯
