৫৫/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৩৫৩ - দরিদ্র মুহাজিরদের ধৈর্য

যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার

দরিদ্র মুহাজিরদের ধৈর্য ও জান্নাতের আশা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩৫৩

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَجَاءَ ثَلاَثَةُ نَفَرٍ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَأَنَا عِنْدَهُ فَقَالُوا يَا أَبَا مُحَمَّدٍ إِنَّا وَاللَّهِ مَا نَقْدِرُ عَلَى شَىْءٍ لاَ نَفَقَةٍ وَلاَ دَابَّةٍ وَلاَ مَتَاعٍ . فَقَالَ لَهُمْ مَا شِئْتُمْ إِنْ شِئْتُمْ رَجَعْتُمْ إِلَيْنَا فَأَعْطَيْنَاكُمْ مَا يَسَّرَ اللَّهُ لَكُمْ وَإِنْ شِئْتُمْ ذَكَرْنَا أَمْرَكُمْ لِلسُّلْطَانِ وَإِنْ شِئْتُمْ صَبَرْتُمْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الْجَنَّةِ بِأَرْبَعِينَ خَرِيفًا». قَالُوا فَإِنَّا نَصْبِرُ لاَ نَسْأَلُ شَيْئًا .

আবূ ‘আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন তিন লোক ‘আবদুল্লহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ)-এর কাছে আসলেন। তখন আমি তাঁর কাছে বসা ছিলাম। তাঁরা এসে বলল, হে আবূ মুহাম্মাদ! আমাদের কোন কিছুই নেই, আমাদের পরিবারের ভরণ-পোষণের কোন ব্যবস্থা নেই, সওয়ারীও নেই, কোন আসবাবপত্রও নেই।তারপর তিনি তাদেরকে বললেন, তোমরা যা চাও আমি তাই করব। তোমরা যদি ইচ্ছা কর আমার কাছে চলে এসো। আল্লাহ তোমাদের ভাগ্যলিপিতে যা রেখেছেন আমি তোমাদেরকে তা প্রদান করব। তোমরা চাইলে বাদশাহের নিকট আমি তোমাদের আলোচনা করব। আর তোমাদের মনে চাইলে তোমরা সবর করো। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, কিয়ামতের দিন দরিদ্র মুহাজির ব্যক্তিগত বিত্তবানদের চেয়ে চল্লিশ বছর আগেই জান্নাতে পৌঁছে যাবে। এ কথা শুনে তাঁরা বললেন, আমরা ধৈর্য অবলম্বন করব, কারো কাছে কিছুই চাইব না।

ই.ফা. ৭১৯৩, ই.সে. ৭২৪৬

সহীহ মুসলিম হাদিস ৭৩৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন ব্যক্তি আবদুল্লাহ ইবন আমর (রাঃ)-এর কাছে এসে বলেন, তাদের ভরণ-পোষণ, সওয়ারি বা আসবাব নেই। তিনি তাদের সামনে তিনটি পথ রাখেন—সহায়তা নেওয়া, শাসকের কাছে কথা বলা, অথবা ধৈর্য ধরা। এরপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা জানান যে দরিদ্র মুহাজিররা কেয়ামতের দিন ধনীদের চেয়ে চল্লিশ বছর আগে জান্নাতে পৌঁছবে। এই কথা শুনে তারা ধৈর্য বেছে নেয় এবং কারো কাছে কিছু চাইবে না বলে জানায়। এখানে দরিদ্র মুহাজিরদের ধৈর্য ও আখিরাতের আশার সুন্দর শিক্ষা আছে। হাদিসটি দরিদ্রকে সাহায্য না করার কথা নয়; বরং অভাবের মধ্যেও ধৈর্যের মর্যাদা দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভাবের সময় বৈধ সহায়তা নেওয়ার সুযোগ থাকলেও ধৈর্য বড় গুণ।
  • দরিদ্র মুহাজিরদের জন্য এই হাদিসে বিশেষ মর্যাদার কথা এসেছে।
  • আখিরাতের আশা মানুষকে দুনিয়ার কষ্টে স্থির থাকতে সাহায্য করে।
  • অভাবী মানুষের অবস্থা শুনে সহায়তার পথ দেখানো ভালো কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন