৫৫/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৩৬৩ - বাগানের ফসল ভাগ করার শিক্ষা

মিসকীন লোকদের জন্য খরচ করার গুরুত্ব

সদকা ও ফসল ভাগ করার সুন্দর শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩৬৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، اللَّيْثِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «بَيْنَا رَجُلٌ بِفَلاَةٍ مِنَ الأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ . فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلاَنٌ . لِلاِسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ لاِسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذَا قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন এক লোক কোন এক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় অকস্মাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে, অমুকের বাগানে পানি দাও। সাথে সাথে ঐ মেঘ খণ্ডটি একদিকে সরে যেতে লাগল। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হল। ঐ স্থানের নালাসমূহের একটি নালা ঐ পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোকটি পানির অনুগমন করে চলল। চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে পানি বাগানে সবদিকে ছড়িয়ে দিচ্ছে। এ দেখে সে তাকে বলল, হে আল্লাহর বান্দা! তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যা সে মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন।তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা! তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, যে মেঘের এ পানি, এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি, তোমার নাম নিয়ে বলছে যে, অমুকের বাগানে পানি দাও। এরপর বলল, তুমি এ বাগানের ব্যাপারে কি করো? মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞেস করছ তাই বলছি, প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি। অতঃপর এর এক তৃতীয়াংশ সদাকাহ্ করি, এক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি।

ই.ফা. ৭২০৩, ই.সে. ৭২৫৬

সহীহ মুসলিম হাদিস ৭৩৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তির ঘটনা এসেছে, যিনি মরুভূমিতে মেঘের মধ্যে আওয়াজ শুনলেন—অমুকের বাগানে পানি দাও। পরে তিনি সেই পানি অনুসরণ করে বাগানের মালিককে পেলেন। মালিক জানান, তিনি বাগানের ফসল হিসাব করেন, তারপর এক তৃতীয়াংশ সদকা করেন, এক তৃতীয়াংশ নিজের ও পরিবারের জন্য রাখেন এবং এক তৃতীয়াংশ বাগানের কাজে ফিরিয়ে দেন। এই হাদিসে সদকা, পরিবার এবং সম্পদের সঠিক ব্যবহারের ভারসাম্য দেখা যায়। এখানে মালিক সব কিছু নিজের জন্য রাখেননি, আবার পরিবার বা বাগানের প্রয়োজনও বাদ দেননি। ফসল ভাগ করার এই শিক্ষা সম্পদ ব্যবহারে দায়িত্ববোধ শেখায়। আল্লাহর দেওয়া আয় থেকে অভাবীদের অংশ রাখা মুমিনের সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আয়ের হিসাব করে সদকা করা একটি সুন্দর অভ্যাস।
  • পরিবারের প্রয়োজন ও দানের মধ্যে ভারসাম্য রাখা যায়।
  • সম্পদের একটি অংশ আবার উৎপাদনের কাজে লাগানো বুদ্ধিমানের কাজ।
  • সদকা মানুষের সম্পদ ব্যবহারে দায়িত্ববোধ তৈরি করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন