৫৫/৯. অধ্যায়ঃ
হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৭৩৭৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৩৭৬
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، - وَهُوَ ابْنُ غِيَاثٍ - عَنْ سُلَيْمَانَ، التَّيْمِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَطَسَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلاَنِ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ فَقَالَ الَّذِي لَمْ يُشَمِّتْهُ عَطَسَ فُلاَنٌ فَشَمَّتَّهُ وَعَطَسْتُ أَنَا فَلَمْ تُشَمِّتْنِي . قَالَ " إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّكَ لَمْ تَحْمَدِ اللَّهَ " .
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ
দুইজন ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে হাঁচি দেওয়ার পর তিনি একজনের হাঁচির উত্তর দিলেন, কিন্তু অপরজনের হাঁচির উত্তর দিলেন না। এ দেখে নবী (ﷺ) যার হাঁচির উত্তর দেননি, সে বলল, “অমুক হাঁচি দিয়েছে আর আপনি তার উত্তর দিয়েছেন, তবে আমি হাঁচি দিয়েছি কিন্তু আপনি আমার হাঁচির কোনো উত্তর দেননি।” এ কথা শুনে নবী (ﷺ) বললেনঃ “সে তো আল্লাহর প্রশংসা করেছে; কিন্তু তুমি আল্লাহর কোনো প্রশংসা করনি।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২১৬, ইসলামীক সেন্টারঃ ৭২৬৮
