৫৫/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৪০৩ - গোলামকে খাবার ও পোশাকে অংশ দেওয়ার শিক্ষা

জাবির (রাযিঃ)-এর দীর্ঘ হাদীস এবং আবুল ইয়াসার-এর ঘটনা

অধীনস্থদের সঙ্গে ভালো আচরণের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৪০৩

قَالَ فَقُلْتُ لَهُ أَنَا يَا عَمِّ لَوْ أَنَّكَ أَخَذْتَ بُرْدَةَ غُلاَمِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ وَأَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَّةٌ . فَمَسَحَ رَأْسِي وَقَالَ اللَّهُمَّ بَارِكْ فِيهِ يَا ابْنَ أَخِي بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِي هَذَا - وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ - رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ يَقُولُ «أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ». وَكَانَ أَنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنَ عَلَىَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ

‘উবাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি তাকে (আবুল ইয়াসারকে) বললাম, হে চাচাজান! যদি আপনি আপনার গোলামের শরীর হতে চাদরটি নিয়ে তাকে আপনার মু‘আফিরী কাপড়টি পড়িয়ে দেন অথবা তার মু’আফিরী কাপড়টি নিয়ে আপনি যদি তাকে আপনার চাদরটি পড়িয়ে দেন তবে তো আপনার এক জোড়া কাপড় এবং তারও এক জোড়া কাপড় হয়ে যায়। এ কথা শুনে তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে আল্লাহ! আপনি এ বাচ্চার মধ্যে বারাকাত দিন।এরপর বললেন, হে ভাতিজা! আমার এ দু’চোখ দেখেছে, আমার এ দু’কান শুনেছে এবং অন্তরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, আমার এ অন্তর রাসূলুল্লাহ (ﷺ) হতে সংরক্ষণ করেছে। তিনি বলেছেন, তোমরা যা খাও, তাদেরকেও তা খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকেও তা পড়াও অধিকন্তু তিনি বললেন, কিয়ামতের দিন তা আমার সওয়াব নিয়ে যাওয়ার তুলনায় দুনিয়াতে তাকে পার্থিব বস্তু দান করা অধিকতর সহজসাধ্য।

ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪

সহীহ মুসলিম হাদিস ৭৪০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবুল ইয়াসার রাযি.-এর পোশাক দেখে প্রশ্ন করা হয়েছিল, তিনি চাইলে নিজের এবং গোলামের কাপড় বদলে দুজনের জন্য আলাদা জোড়া তৈরি করতে পারতেন। উত্তরে তিনি নবী صلى الله عليه وسلم-এর বাণী স্মরণ করালেন—তোমরা যা খাও, তাদেরকেও তা খাওয়াও; তোমরা যা পরো, তাদেরকেও তা পরাও। এরপর তিনি বলেন, কেয়ামতের দিন তার সওয়াব নিয়ে যাওয়ার তুলনায় দুনিয়াতে তাকে কিছু দেওয়া তাঁর কাছে সহজ। এখানে মূল শিক্ষা হলো অধীনস্থদের অধিকার, খাবার ও পোশাকে ন্যায্যতা, এবং কেয়ামতের হিসাবের ভয়। হাদিসটি আমাদের শেখায়, যার অধীনে কেউ থাকে, তার সঙ্গে অবহেলা নয়, দয়া ও ন্যায় দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অধীনস্থ মানুষকে খাবার ও পোশাকে অবহেলা করা উচিত নয়।
  • যা নিজে খাই ও পরি, তা থেকে অধীনস্থদেরও দেওয়া শেখানো হয়েছে।
  • দুনিয়ার সামান্য জিনিস দিয়ে কেয়ামতের জবাবদিহি হালকা করা যেতে পারে।
  • সাহাবীরা অধীনস্থদের অধিকার বিষয়ে খুব সতর্ক ছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন