৫৬/১. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি”
সহিহ মুসলিম : ৭৪২৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৪২৪
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، فِي قَوْلِهِ تَعَالَى { وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} قَالَتْ أُنْزِلَتْ فِي وَلِيِّ الْيَتِيمِ أَنْ يُصِيبَ مِنْ مَالِهِ إِذَا كَانَ مُحْتَاجًا بِقَدْرِ مَالِهِ بِالْمَعْرُوفِ .
‘আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
তিনি মহান আল্লাহর বাণী “যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে গরিব সে যেন ন্যায়ানুগ পরিমাণ ভোগ করে” (সূরা আন নিসা ৪:৬) এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি ইয়াতিমের তত্ত্বাবধানকারী ব্যক্তির ব্যাপারে নাজিল হয়েছে, সে যদি নিতান্তই গরিব হয় তবে সে যেন তার সম্পদ হতে ন্যায়ানুগ পন্থায় নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক গ্রহণ করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৫৩, ইসলামীক সেন্টারঃ ৭৩০৮
