৫৬/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৪২৯ - তাফসীর
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি”
সহীহ মুসলিম : ৭৪২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৪২৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ يَا ابْنَ أُخْتِي أُمِرُوا أَنْ يَسْتَغْفِرُوا، لأَصْحَابِ النَّبِيِّ ﷺ فَسَبُّوهُمْ .
‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি (‘উরওয়াহ্) বলেন, ‘আয়িশাহ্ (রাঃ) আমাকে বলেছেনঃ হে ভাগ্নে! লোকদেরকে নবী (ﷺ)-এর সাহাবীদের জন্য মাফ চাইতে আদেশ দেয়া হয়েছিল, কিন্তু তারা তাঁদের গাল-মন্দ করেছে।
ই.ফা. ৭২৫৮, ই.সে. ৭৩১৩
