৪/৯. অধ্যায়ঃ
তাকবীরে তাহরীমার সময়, রুকূ’তে যাওয়ার সময় এবং রুকূ’ থেকে মাথা উঠানোর সময়, কাঁধ পর্যন্ত হাত উঠানো (রফ’উল ইয়াদাইন) মুস্তাহাব, কিন্তু সাজদাহ্ থেকে ওঠার সময় এটা না করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৭৫০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৫০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ إِذَا صَلَّى كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ هَكَذَا .
আবূ কিলাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মালিক ইবন হুওয়াইরিস (রাঃ)-কে দেখলেন যে, তিনি যখন সালাত আদায় করতেন, তখন তাকবীর বলতেন এবং উভয় হাত উঠাতেন। যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও উভয় হাত উত্তোলন করতেন এবং যখন রুকূ থেকে মাথা তুলতেন তখনও হাত উত্তোলন করতেন। তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭৪৮, ইসলামীক সেন্টারঃ ৭৬১
