৪/১০. অধ্যায়ঃ
সলাতের মধ্যে ঝুঁকে পড়ার সময় এবং সোজা হয়ে উঠার সময় ‘আল্ল-হু আকবার’ বলতে হবে, কিন্তু রুকূ’ থেকে উঠার সময় “সামি’আল্ল-হু লিমান হামিদাহ” বলতে হবে
সহিহ মুসলিম : ৭৫৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৫৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُجَيْنٌ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ . إِنِّي أَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আবূ হুরাইরাহ্(রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন তাকবীর বলে সালাত শুরু করতেন। ...... উপরের (ইবনু জুরাইয-এর) হাদিসের অনুরূপ। কিন্তু এ বর্ণনায় আবু হুরায়রার কথা, “আমি তোমাদের সবার তুলনায় অধিক পরিমাণে রসূলুল্লাহ (ﷺ)-এর অনুরূপ সালাত আদায় করতে পারি”- কথাটুকু উল্লেখ নেই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭৫৩, ইসলামীক সেন্টারঃ ৭৬৬
