৪/১৬. অধ্যায়ঃ
সলাতে তাশাহহুদ পাঠ করা
সহিহ মুসলিম : ৭৮৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৮৫
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَ حَدِيثِهِمَا وَذَكَرَ فِي الْحَدِيثِ " ثُمَّ لْيَتَخَيَّرْ بَعْدُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ أَوْ مَا أَحَبَّ " .
‘আবদা ইবনু হুমায়দ- এর সানাদে মানসুর হতে বর্ণিতঃ
একই হাদিস অবিকল বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় শেষ অংশ হচ্ছে: অতঃপর সালাত আদায়কারী তার ইচ্ছানুযায়ী অথবা নিজের পছন্দমত যে কোন দোয়া পড়তে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭৮২, ইসলামীক সেন্টারঃ ৭৯৪
