৪/২৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৮৫৮ - কাতার সোজা রাখা ও অন্তরের মিল

সলাতের লাইনগুলো সুশৃঙ্খলভাবে সমান করে সাজানো, প্রথম লাইনের মর্যাদা, প্রথম লাইনে দাঁড়ানোর জন্য ভীড় করে অগ্রগামী হওয়া এবং মর্যাদাসম্পন্ন লোকেদের সামনে যাওয়া ও ইমামের কাছে দাঁড়ানো

কাতার সোজা রাখা: সালাতের শৃঙ্খলা ও অন্তরের মিল

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৫৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلاَةِ وَيَقُولُ «اسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» . قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلاَفًا .

আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সালাতের সময় আমাদের কাঁধ স্পর্শ করে বলতেনঃ তোমরা সোজাসুজি দাঁড়াও এবং আগে পিছে ছিন্ন-ভিন্ন হয়ে দাঁড়িও না। অন্যথায় তোমাদের অন্তর মতভেদে লিপ্ত হয়ে পড়বে। বুদ্ধিমান, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা আমার কাছাকাছি দাঁড়াবে। অতঃপর এ গুণে যারা তাদের নিকটবর্তী তারা পর্যায়ক্রমে এদের কাছাকাছি দাঁড়াবে। আবূ মাস'ঊদ (রাঃ) বলেন, কিন্তু আজকাল তোমাদের মধ্যে চরম বিভেদ-বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ই.ফা. ৮৫৪, ই.সে. ৮৬৭

সহীহ মুসলিম হাদিস ৮৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতের কাতার সোজা করার বড় শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবিদের কাঁধ স্পর্শ করে বলতেন, সোজাসুজি দাঁড়াও এবং আগে-পিছে ছিন্নভিন্ন হয়ে দাঁড়িও না; অন্যথায় তোমাদের অন্তর মতভেদে জড়াবে। এখানে কাতারের বাহ্যিক শৃঙ্খলার সঙ্গে অন্তরের মিলের কথাও এসেছে। তিনি আরও বলেন, বুদ্ধিমান, অভিজ্ঞ ও জ্ঞানী লোকেরা তাঁর কাছাকাছি দাঁড়াবে, এরপর যারা তাদের কাছাকাছি যোগ্য তারা পর্যায়ক্রমে দাঁড়াবে। হাদিসটি জামাতে সালাতের কাতার, শৃঙ্খলা, কাছাকাছি দাঁড়ানো এবং ইমামের নিকট যোগ্য লোকদের অবস্থানের শিক্ষা দেয়। আবু মাসউদ (রাঃ)-এর কথায় মানুষের মধ্যে পরে বিভেদ দেখা দেওয়ার বিষয়ও উল্লেখ আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে কাতার সোজা রাখা নববী নির্দেশ।
  • আগে-পিছে ছিন্নভিন্ন হয়ে দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • কাতারের অমিল অন্তরের মতভেদের কারণ হতে পারে।
  • জ্ঞানী ও বিচক্ষণ লোকদের ইমামের কাছে দাঁড়ানোর নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন