৪/৩০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৮৭৮ - রাতে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি
অবাঞ্ছিত কিছু ঘটার সম্ভাবনা না থাকলে মহিলাদের মাসজিদে যাওয়া কিন্তু সুগন্ধি মেখে তারা বের হবে না
রাতে নারীদের মসজিদে যেতে বাধা না দেওয়ার হাদিস
সহীহ মুসলিম : ৮৭৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৭৮
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ تَمْنَعُوا النِّسَاءَ مِنَ الْخُرُوجِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ " . فَقَالَ ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ لاَ نَدَعُهُنَّ يَخْرُجْنَ فَيَتَّخِذْنَهُ دَغَلاً . قَالَ فَزَبَرَهُ ابْنُ عُمَرَ وَقَالَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَتَقُولُ لاَ نَدَعُهُنَّ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যেতে বাধা দিও না। ‘আবদুল্লাহ ইবনে ‘উমারের (রাঃ) এক ছেলে (বিলাল) বলল, আমরা তাদেরকে বের হতে দিব না। কেননা লোকেরা এটাকে ফ্যাসাদের রূপ দিবে। রাবী বলেন, ইবনু ‘উমার (রাঃ) তাকে ধমক দিয়ে বললেন, আমি বলছি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আর তুমি বলছ আমরা তাদেরকে (বাইরে যেতে) ছেড়ে দিব না!
ই.ফা. ৮৭৪, ই.সে. ৮৮৭
সহীহ মুসলিম হাদিস ৮৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মহিলাদের রাতের বেলা মসজিদে যেতে বাধা দিও না। এরপর ইবনু উমর (রাঃ)-এর এক ছেলে আপত্তি জানালে তিনি তাকে ধমক দেন। কারণ তিনি নবীজির হাদিস বর্ণনা করছিলেন, আর তার ছেলে তার বিপরীত কথা বলছিল। এই হাদিসে দুটি বিষয় পরিষ্কার: প্রথমত, নারীদের রাতের বেলায় মসজিদে যাওয়ার অনুমতি বিষয়ে নবীজির নির্দেশ আছে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্পষ্ট কথার সামনে নিজের ধারণা বা আশঙ্কাকে প্রাধান্য দেওয়া ঠিক নয়। তাই নারীদের মসজিদে যাওয়ার অধিকার এবং হাদিসের প্রতি আনুগত্য—দুই শিক্ষা এখানে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতের বেলায় নারীদের মসজিদে যেতে বাধা না দিতে বলা হয়েছে।
- নবীজির হাদিসের বিপরীতে নিজের আপত্তি আনা ঠিক নয়।
- ইবাদতের সুযোগকে অকারণে বন্ধ করা উচিত নয়।
- হাদিস শুনলে তা সম্মানের সাথে গ্রহণ করা দরকার।
