৪/৩৫. অধ্যায়ঃ
ফাজরের সলাতের কিরাআত
সহিহ মুসলিম : ৯১৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯১৭
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، . أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ بِـ { سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} وَفِي الصُّبْحِ بِأَطْوَلَ مِنْ ذَلِكَ .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যুহরের সালাতে “সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা” অর্থাৎ- “তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের ঘোষণা কর”- (সূরা আ'লা ৮৭:১) পাঠ করতেন এবং ফজরের সালাতে এর চেয়ে লম্বা সূরা পাঠ করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯১২, ইসলামীক সেন্টারঃ ৯২৪
