৪/৪১. অধ্যায়ঃ
রুকু‘ ও সাজদায় কুরআনের আয়াত পাঠ করা নিষেধ
সহিহ মুসলিম : ৯৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৬৫
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَلاَ أَقُولُ نَهَاكُمْ .
‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) আমাকে রুকু ও সিজদায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন। আমি বলছি না “তিনি তোমাদের নিষেধ করেছেন”।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৬০, ইসলামীক সেন্টারঃ ৯৭১
