৪/৪৪. অধ্যায়ঃ
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে।
সহিহ মুসলিম : ৯৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৮৮
حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ يُصَلِّي وَرَأْسُهُ مَعْقُوصٌ مِنْ وَرَائِهِ فَقَامَ فَجَعَلَ يَحُلُّهُ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ مَا لَكَ وَرَأْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي يُصَلِّي وَهُوَ مَكْتُوفٌ " .
’আবদুল্লাহ ইব্নে ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন হারিসকে তার মাথার চুল পিছন দিকে বেঁধে রেখে সালাত আদায় করতে দেখলেন। তিনি উঠে দাঁড়িয়ে তা খুলে দিলেন। আবদুল্লাহ ইবন হারিস (রাঃ) সালাত শেষ করে ইবন আব্বাসের দিকে ফিরে বললেন, কী ব্যাপার আপনি আমার চুল এরূপ করে দিলেন! তিনি (ইবন আব্বাস) বললেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এ ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে—যে ব্যক্তি পিছন দিকে হাত বাঁধা অবস্থায় সালাত আদায় করে তার মতো।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৮২, ইসলামীক সেন্টারঃ ৯৯৩
