৫৯/১. অধ্যায়ঃ
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ لُقْمَانَ الْحَكِيمَ أَوْصَى ابْنَهُ فَقَالَ يَا بُنَيَّ جَالِسْ الْعُلَمَاءَ وَزَاحِمْهُمْ بِرُكْبَتَيْكَ فَإِنَّ اللهَ يُحْيِي الْقُلُوبَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي اللهُ الْأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ السَّمَاءُُُُِ
লুকমান হাকীম (আঃ) স্বীয় ছেলেকে (মৃত্যুকালে) উপদেশ দিয়েছেন, বৎস! আলিমগণের মজলিসে বসিও এবং তাদের নিকটে হাঁটু পেতে (আদব সহকারে) বসিও। কেননা আল্লাহ তাআলা হিকমতের নূর দ্বারা হৃদয়কে এমনভাবে সঞ্জীবিত করেন যেমন মৃত যমীনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন।
(ইমাম তাবারানী (রহঃ) কাবীর গ্রন্থে মারফু সনদে বর্ণনা করেন ৭/২২১)