২৫/৭. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৫৮ - বাধ্য অবস্থায় মৃত প্রাণী খাওয়া
যে মৃত প্রাণী আহার করতে বাধ্য হয়
বাধ্য অবস্থায় মৃত প্রাণী খাওয়ার বিধান ও সীমা
মুয়াত্তা ইমাম মালিক : ১০৫৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৫৮
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّ أَحْسَنَ مَا سُمِعَ فِي الرَّجُلِ يُضْطَرُّ إِلَى الْمَيْتَةِ أَنَّهُ يَأْكُلُ مِنْهَا حَتَّى يَشْبَعَ وَيَتَزَوَّدُ مِنْهَا فَإِنْ وَجَدَ عَنْهَا غِنًى طَرَحَهَا ১৮৩৪-و سُئِلَ مَالِك عَنْ الرَّجُلِ يُضْطَرُّ إِلَى الْمَيْتَةِ أَيَأْكُلُ مِنْهَا وَهُوَ يَجِدُ ثَمَرَ الْقَوْمِ أَوْ زَرْعًا أَوْ غَنَمًا بِمَكَانِهِ ذَلِكَ قَالَ مَالِك إِنْ ظَنَّ أَنَّ أَهْلَ ذَلِكَ الثَّمَرِ أَوْ الزَّرْعِ أَوْ الْغَنَمِ يُصَدِّقُونَهُ بِضَرُورَتِهِ حَتَّى لَا يُعَدُّ سَارِقًا فَتُقْطَعَ يَدُهُ رَأَيْتُ أَنْ يَأْكُلَ مِنْ أَيِّ ذَلِكَ وَجَدَ مَا يَرُدُّ جُوعَهُ وَلَا يَحْمِلُ مِنْهُ شَيْئًا وَذَلِكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَأْكُلَ الْمَيْتَةَ وَإِنْ هُوَ خَشِيَ أَنْ لَا يُصَدِّقُوهُ وَأَنْ يُعَدَّ سَارِقًا بِمَا أَصَابَ مِنْ ذَلِكَ فَإِنَّ أَكْلَ الْمَيْتَةِ خَيْرٌ لَهُ عِنْدِي وَلَهُ فِي أَكْلِ الْمَيْتَةِ عَلَى هَذَا الْوَجْهِ سَعَةٌ مَعَ أَنِّي أَخَافُ أَنْ يَعْدُوَ عَادٍ مِمَّنْ لَمْ يُضْطَرَّ إِلَى الْمَيْتَةِ يُرِيدُ اسْتِجَازَةَ أَخْذِ أَمْوَالِ النَّاسِ وَزُرُوعِهِمْ وَثِمَارِهِمْ بِذَلِكَ بِدُونِ اضْطِرَارٍ قَالَ مَالِك وَهَذَا أَحْسَنُ مَا سَمِعْتُ.
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
মুয্তার বা খাদ্যের অভাবে ওষ্ঠাগতপ্রাণ ব্যক্তি মৃত জন্তুর গোশ্ত পেট ভরে আহার করতে পারে এবং উহা রাখতেও পারে। যখন হালাল খাদ্য পাবে তখন তা ফেলে দিবে। মালিক (রহঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, মুয্তার বা খাদ্যের অভাবে ওষ্ঠাগতপ্রাণ ব্যক্তি যদি মৃত জন্তু বা কারো বাগানের ফল বা ক্ষেতের শস্য বা বকরী খেয়ে ফেলে তবে কি হবে?মালিক (রহঃ) বললেন, বাগান, ক্ষেত বা বকরীর মালিক যদি ঐ ব্যক্তিকে মুয্তার হিসেবে সত্য বলে মনে করে এবং চোর মনে করে হাত না কাটে তবে মৃত জন্তু আহার করার তুলনায় এই সমস্ত জিনিস খাওয়াই উত্তম। কিন্তু উহা হতে বহন করে নিয়ে যাবে না। আর তা না হলে আমার মতে উক্ত ব্যক্তির জন্য মৃত পশু খাওয়া উত্তম। যে কোন অবস্থায়ই যদি অন্যের মাল খাওয়া জায়েজ হত তবে গুণ্ডা-বদমাশরা একে বাহানা করে অন্যের ধন-সম্পত্তি হাতিয়ে নিয়ে যেত। মালিক (রহঃ) বলেন, এই বিষয়ে আমি যা শুনেছি তন্মধ্যে ইহা আমার নিকট উত্তম।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৫৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় মুয্তার বা খাদ্যের অভাবে প্রাণনাশের মুখে থাকা ব্যক্তির কথা এসেছে। ইমাম মালিক (র) বলেন, এমন ব্যক্তি মৃত জন্তুর গোশত পেট ভরে খেতে পারে এবং সঙ্গে রাখতেও পারে; তবে হালাল খাদ্য পেলে তা ফেলে দেবে। এরপর তিনি অন্যের বাগান, ক্ষেত বা বকরী থেকে খাওয়ার প্রশ্নে বলেন, মালিকরা যদি তার বাধ্য অবস্থা সত্য মনে করে এবং তাকে চোর না ভাবে, তাহলে ক্ষুধা মেটানোর মতো খেতে পারে; বহন করে নিতে পারবে না। কিন্তু চোর মনে করার ভয় থাকলে মৃত প্রাণী খাওয়া উত্তম। এখানে মূল শিক্ষা হলো—দরকারি অবস্থায় ছাড় আছে, কিন্তু তা অন্যের সম্পদ লুটের অজুহাত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রাণনাশের আশঙ্কায় বাধ্য ব্যক্তির জন্য ছাড়ের কথা এসেছে।
- হালাল খাবার পেলে মৃত প্রাণীর মাংস ফেলে দিতে বলা হয়েছে।
- অন্যের সম্পদ থেকে শুধু প্রয়োজন মেটানোর সীমা রাখা হয়েছে।
- বাধ্যতার নামে অন্যের সম্পদ নেওয়ার পথ খুলে দেওয়া হয়নি।
