২৮/৫. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৯৫ - নতুন স্ত্রীর হক ও পালা

আইয়্যেম ও বাকেরা-এর নিকট অবস্থান করা

উম্মে সালামাহ্ (রা)-এর ঘটনায় নতুন স্ত্রীর হক

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৯৫

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ الْمَخْزُومِيِّ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ عِنْدَكِ وَسَبَّعْتُ عِنْدَهُنَّ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ عِنْدَكِ وَدُرْتُ فَقَالَتْ ثَلِّثْ.

আবদুর রহমান ইব্নু হারিস ইব্নু হিশাম মাখযুমী (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (উম্মুল মু’মিনীন) উম্মে সালামাহ্ (রাঃ)-কে বিবাহ করেন এবং উম্মে সালামাই (রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট রাত্রি যাপন করে) ফজর করলেন। তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন : “তোমার স্বামীর নিকট তোমার মর্যাদা কম নয়। তুমি ইচ্ছা করলে আমি তোমার নিকট এক সপ্তাহ অবস্থান করব এবং অন্যান্য স্ত্রীর নিকটও এক এক সপ্তাহ করে অবস্থান করব। আর যদি তুমি ইচ্ছা কর আমি তোমার নিকট তিনদিন অবস্থান করব আর অন্যান্য স্ত্রীর নিকট পর্যায়ক্রমে অবস্থান করব। উম্মে সালামাহ্ (রাঃ) বললেন : আমার নিকট তিনদিন অবস্থান করুন।

(সহীহ, মুসলিম ১৪৬০)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাহ্ (রা)-কে বিবাহ করার পর তাঁর কাছে রাত কাটালেন। ফজরের পর তিনি তাঁকে বলেন, তোমার স্বামীর কাছে তোমার মর্যাদা কম নয়। তারপর তিনি দুটি পথের কথা বলেন: চাইলে তিনি তাঁর কাছে এক সপ্তাহ থাকবেন এবং অন্য স্ত্রীদের কাছেও এক এক সপ্তাহ থাকবেন; আর চাইলে তিন দিন থাকবেন, তারপর অন্য স্ত্রীদের কাছে পর্যায়ক্রমে যাবেন। উম্মে সালামাহ্ (রা) তিন দিন বেছে নেন। এখানে “নতুন স্ত্রীর হক”, “স্ত্রীদের পালা”, “তিন দিন ও সাত দিন” এবং “বৈবাহিক ন্যায়”—এসব বিষয় এসেছে। হাদিসটি খুব সুন্দরভাবে দেখায়, নতুন স্ত্রীর অনুভূতি ও অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য স্ত্রীদের হকের কথাও বিবেচনায় রাখা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন স্ত্রীর জন্য বিশেষ সময় দেওয়ার কথা এসেছে।
  • উম্মে সালামাহ্ (রা)-কে তিন দিন বা সাত দিনের বিকল্প দেওয়া হয়েছিল।
  • অন্য স্ত্রীদের পালা ও ন্যায়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
  • স্ত্রীর মর্যাদা কম নয়—এ কথা দিয়ে সান্ত্বনা ও সম্মান প্রকাশ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন