২৮/১৭. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১২১ - মুহসান হওয়ার বিধান ও বিবাহ

সাধবী [১] -এর বর্ণনা

মুহসান হওয়ার বিধান: বিবাহ, দাসত্ব ও স্বাধীনতার আলোকে

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১২১

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ وَبَلَغَهُ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّهُمَا كَانَا يَقُولَانِإِذَا نَكَحَ الْحُرُّ الْأَمَةَ فَمَسَّهَا فَقَدْ أَحْصَنَتْهُ ১৯৮৮-قَالَ مَالِك وَكُلُّ مَنْ أَدْرَكْتُ كَانَ يَقُولُ ذَلِكَ تُحْصِنُ الْأَمَةُ الْحُرَّ إِذَا نَكَحَهَا فَمَسَّهَا فَقَدْ أَحْصَنَتْهُ ১৯৮৯-قَالَ مَالِك يُحْصِنُ الْعَبْدُ الْحُرَّةَ إِذَا مَسَّهَا بِنِكَاحٍ وَلَا تُحْصِنُ الْحُرَّةُ الْعَبْدَ إِلَّا أَنْ يَعْتِقَ وَهُوَ زَوْجُهَا فَيَمَسَّهَا بَعْدَ عِتْقِهِ فَإِنْ فَارَقَهَا قَبْلَ أَنْ يَعْتِقَ فَلَيْسَ بِمُحْصَنٍ حَتَّى يَتَزَوَّجَ بَعْدَ عِتْقِهِ وَيَمَسَّ امْرَأَتَهُ.قَالَ مَالِك وَالْأَمَةُ إِذَا كَانَتْ تَحْتَ الْحُرِّ ثُمَّ فَارَقَهَا قَبْلَ أَنْ تَعْتِقَ فَإِنَّهُ لَا يُحْصِنُهَا نِكَاحُهُ إِيَّاهَا وَهِيَ أَمَةٌ حَتَّى تُنْكَحَ بَعْدَ عِتْقِهَا وَيُصِيبَهَا زَوْجُهَا فَذَلِكَ إِحْصَانُهَا وَالْأَمَةُ إِذَا كَانَتْ تَحْتَ الْحُرِّ فَتَعْتِقُ وَهِيَ تَحْتَهُ قَبْلَ أَنْ يُفَارِقَهَا فَإِنَّهُ يُحْصِنُهَا إِذَا عَتَقَتْ وَهِيَ عِنْدَهُ إِذَا هُوَ أَصَابَهَا بَعْدَ أَنْ تَعْتِقَ১৯৯১-و قَالَ مَالِك وَالْحُرَّةُ النَّصْرَانِيَّةُ وَالْيَهُودِيَّةُ وَالْأَمَةُ الْمُسْلِمَةُ يُحْصِنَّ الْحُرَّ الْمُسْلِمَ إِذَا نَكَحَ إِحْدَاهُنَّ فَأَصَابَهَا

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

ইব্নু শিহাব (রহঃ) ও কাসেম ইব্নু মুহাম্মাদ (রহঃ) তারা উভয়ে বলতেন : স্বাধীন ব্যক্তি কোন দাসীকে বিবাহ করলে, অতঃপর উহার সহিত সহবাস করলে এর দ্বারা সে মুহসান বলে গণ্য হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রহঃ) বলেন, আমি যে সকল বিজ্ঞজনের সাক্ষাৎ পেয়েছি তারা বলতেন : ক্রীতদাসী স্বাধীন ব্যক্তিকে মুহসান [১] করে যদি সে উহাকে বিবাহ করে এবং তার সাথে সংগত হয়।মালিক (রহঃ) বলেন : ক্রীতদাস স্বাধীন মহিলাকে মুহসান বানায় যদি সে উহাকে বিবাহ করে এবং তার সাথে সংগত হয়। কিন্তু স্বাধীনা নারী ক্রীতদাসকে তদ্রূপ করে না। কিন্তু ক্রীতদাস তার স্বামী যদি তাকে আযাদ করে দেয় এবং স্বাধীন হওয়ার পর স্বামী যদি তাকে আযাদ করে দেয় এবং স্বাধীন হওয়ার পর স্বামী হিসাবে সে তার সাথে সহবাস করে তবে সে মুহসান হবে। আর যদি মুক্ত হওয়ার পূর্বে সে স্ত্রীকে পৃথক করে দেয় তবে সে মুহসান হবে না যাবৎ মুক্ত হওয়ার পর উহাকে বিবাহ না করে এবং উহার সহিত সংগত না হয়।মালিক (রহঃ) বলেন : যে ক্রীতদাসী স্বাধীন ব্যক্তির স্ত্রীরূপে রয়েছে তার মুক্ত হওয়ার পূর্বে স্বামী তাকে তালাক দিলে উক্ত বিবাহ সে ক্রীতদাসীকে মুহসানা করবে না। অবশ্য মুক্তি পাওয়ার পর তাকে বিবাহ করে তার সাথে সংগত হলে সে মুহসানা (সধবা) হবে।মালিক (রহঃ) বলেন : ক্রীতদাসী যদি আযাদ ব্যক্তির স্ত্রী হয় এবং তার নিকট থাকাকালীন তৎকর্তৃক পরিত্যক্ত হওয়ার পূর্বে সে দাসত্ব হতে মুক্ত হয় তবে সে মুহসানার (সধবা) অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারে শর্ত এই যে, উক্ত ব্যক্তির স্ত্রী থাকা অবস্থায় সে মুক্তিপ্রাপ্ত হয় এবং এর পর তার স্বামী তার সাথে সহবাস করে।মালিক (রহঃ) বলেন : খ্রিস্টান ও ইহুদী স্বাধীনা নারী এবং মুসলিম ক্রীতদাসী এই তিনজনের একজনকে যদি কোন আযাদ মুসলিম ব্যক্তি বিবাহ করে এবং তার সাথে সংগত হয় তবে সে (স্ত্রী) উক্ত আযাদ মুসলিম পুরুষকে মুহসান করবে।

[১] মুহসান করে অর্থাৎ তাকে পাপাচার হতে রক্ষা এবং পূত-পবিত্র চরিত্রের অধিকারী হতে সহায়ক হয়।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১২১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মুহসান হওয়ার বিধান নিয়ে ইমাম মালিক (র)-এর বিস্তারিত বক্তব্য এসেছে। মূল বিষয় হলো, বৈধ বিবাহ এবং স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস ঘটলে কিছু অবস্থায় ব্যক্তি মুহসান হিসেবে গণ্য হয়। এখানে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাস, ক্রীতদাসী, মুক্ত হওয়ার আগে-পরে বিবাহের অবস্থা—এসব আলাদা করে বলা হয়েছে। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, শুধু বিবাহের নাম থাকলেই সব ক্ষেত্রে একই ফল হবে না; বরং দাসত্ব, স্বাধীনতা, বিবাহ বহাল থাকা এবং মুক্তির পর সহবাস—এসব শর্তের দিকে লক্ষ্য করা হয়েছে। খ্রিস্টান ও ইহুদী স্বাধীনা নারী, এবং মুসলিম ক্রীতদাসীর সঙ্গে স্বাধীন মুসলিম পুরুষের বিবাহের কথাও এখানে এসেছে। তাই এই হাদিসটি বিবাহের বিধান, মুহসান হওয়া এবং দাম্পত্য সম্পর্কের ফিকহি সীমা বুঝতে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বৈধ বিবাহ ও সহবাস মুহসান হওয়ার আলোচনায় মূল শর্ত হিসেবে এসেছে।
  • দাসত্ব ও স্বাধীনতার অবস্থা বদলালে বিবাহের হুকুমও আলাদা হতে পারে।
  • মুক্ত হওয়ার পর বিবাহ বহাল থাকা এবং সহবাসের বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন