২৮/২০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১২৭ - উম্মে হাকীম ও ইকরামার বিবাহ

মুশরিক স্বামীর পূর্বে তার স্ত্রী মুসলমান হলে তাদের বিবাহ সম্পর্কিত হুকুম

উম্মে হাকীমের দাওয়াত: ইসলাম গ্রহণের পর আগের বিবাহ বহাল

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১২৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ أُمَّ حَكِيمٍ بِنْتَ الْحَارِثِ بْنِ هِشَامٍ وَكَانَتْ تَحْتَ عِكْرِمَةَ بْنِ أَبِي جَهْلٍ فَأَسْلَمَتْ يَوْمَ الْفَتْحِ وَهَرَبَ زَوْجُهَا عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ مِنْ الْإِسْلَامِ حَتَّى قَدِمَ الْيَمَنَ فَارْتَحَلَتْ أُمُّ حَكِيمٍ حَتَّى قَدِمَتْ عَلَيْهِ بِالْيَمَنِ فَدَعَتْهُ إِلَى الْإِسْلَامِ فَأَسْلَمَ وَقَدِمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَبَ إِلَيْهِ فَرِحًا وَمَا عَلَيْهِ رِدَاءٌ حَتَّى بَايَعَهُ فَثَبَتَا عَلَى نِكَاحِهِمَا ذَلِكَ.قَالَ مَالِك وَإِذَا أَسْلَمَ الرَّجُلُ قَبْلَ امْرَأَتِهِ وَقَعَتْ الْفُرْقَةُ بَيْنَهُمَا إِذَا عُرِضَ عَلَيْهَا الْإِسْلَامُ فَلَمْ تُسْلِمْ لِأَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ ﴾ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ ﴿.

ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ

হারিস ইবনু হিশামের কন্যা উম্মে হাকীম ইকরাম ইবনু আবূ জাহলের স্ত্রী ছিল। উম্মে হাকীম মক্কা বিজয়ের দিন ইসলাম ধর্ম কবুল করেন। তার স্বামী ইকরামা ইবনু আবূ জাহল ইসলাম গ্রহণ না করে পলায়ন করে ইয়ামনের দিকে চলে যায়। উম্মে হাকীম ইয়ামনে গিয়ে তার স্বামীর নিকট উপস্থিত হন এবং তাকে ইসলামের দিকে আহ্বান জানান।ইকরামা ইসলাম কবুল করেন এবং মক্কা বিজয়ের বৎসর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে উপস্থিত হন। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আনন্দে এত দ্রুত উঠলেন যে, তাঁর পবিত্র দেহ তখন চাদরে আবৃত রইল না। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার বায়‘আত গ্রহণ করলেন এবং স্বামী স্ত্রী উভয়ের পূর্ব বিবাহ বহাল রাখলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন : স্ত্রীর পূর্বে কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে অতঃপর স্ত্রীকে ইসলামের দিকে আহ্বান করলে সে যদি মুসলমান না হয় তবে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে।কারণ আল্লাহ তা‘আলা ইরশাদ করিতেছেন : وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ . তোমরা অবিশ্বাসী নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখ না। (সূরা: মুমতাহিনাহ, ১০)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মে হাকীম বিনতুল হারিস ও তাঁর স্বামী ইকরামা ইবনু আবূ জাহলের ঘটনা এসেছে। উম্মে হাকীম মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। তাঁর স্বামী তখন ইসলাম গ্রহণ না করে ইয়ামনে পালিয়ে যান। পরে উম্মে হাকীম ইয়ামনে গিয়ে তাঁকে ইসলামের দিকে ডাকেন। ইকরামা ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসেন। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখে আনন্দিত হন, তাঁর বায়‘আত গ্রহণ করেন এবং তাঁদের আগের বিবাহ বহাল রাখেন। শেষে ইমাম মালিক (র) বলেন, যদি স্বামী আগে ইসলাম গ্রহণ করে এবং স্ত্রীকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়, কিন্তু সে মুসলমান না হয়, তবে বিচ্ছেদ হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামী বা স্ত্রীকে ভালোভাবে ইসলামের দিকে ডাকাও একটি গুরুত্বপূর্ণ কাজ।
  • ইকরামা ইসলাম গ্রহণ করলে আগের বিবাহ বহাল রাখা হয়েছে।
  • স্ত্রী ইসলাম গ্রহণ না করলে বিচ্ছেদের বিষয়ে আয়াতের আলোকে বক্তব্য এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন