৩০/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৪৯ - দুধ চাচার প্রবেশের অনুমতি
শিশুদের দুধ পান করানো
দুধ চাচা মাহরাম: পর্দার পরও প্রবেশের বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১২৪৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৪৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْجَاءَ عَمِّي مِنْ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ عَلَيَّ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّهُ عَمُّكِ فَأْذَنِي لَهُ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ فَقَالَ إِنَّهُ عَمُّكِ فَلْيَلِجْ عَلَيْكِ قَالَتْ عَائِشَةُ وَذَلِكَ بَعْدَ مَا ضُرِبَ عَلَيْنَا الْحِجَابُ، وَقَالَتْ عَائِشَةُ يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ الْوِلَادَةِ.
‘উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা উম্মুল মু’মিনীন (রাঃ) বলেন : পর্দার হুকুম নাযিল হওয়ার পর আমার দুধ চাচা আবুল কু’আয়সের ভাই আফলাহ্ (রাঃ) আমার নিকট প্রবেশের অনুমতি চাইলেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। আয়িশা (রাঃ) বলেন : তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাশরীফ আনলেন এবং আমি এই বিষয়টি তাঁকে অভিহিত করলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আমার নিকট আসার অনুমতি দেওয়ার জন্য নির্দেশ দিলেন।আয়িশা (রাঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আমাকে স্ত্রীলোক দুধ পান করিয়েছে, পুরুষ আমাকে পান করায়নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তিনি তোমার চাচা, তোমার নিকট সে প্রবেশ করতে পারবে, আয়িশা (রাঃ) বলেন, এই ঘটনা পর্দার হুকুম নাযিল হওয়ার পরে সংঘটিত হয়েছে। [১] আয়িশা (রাঃ) বলেছেন : জন্মের (সম্পর্কের) দ্বারা যা হারাম হয় দুধ পানের (সম্পর্কের) দ্বারাও তা হারাম হবে।
[১] হিজরী পঞ্চম সনের যিলকদ মাসে পর্দার বিধান অবতীর্ণ হয়। (বুখারী ৫২৩৯, মুসলিম ১৪৪৫)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রা)-এর একটি ঘটনা এসেছে। পর্দার হুকুম নাযিল হওয়ার পর তার দুধ চাচা আবুল কু‘আয়সের ভাই আফলাহ (রা) তার কাছে প্রবেশের অনুমতি চান। আয়িশা (রা) রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জিজ্ঞেস করা পর্যন্ত অনুমতি দেননি। পরে তিনি বিষয়টি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি আফলাহকে প্রবেশের অনুমতি দিতে বলেন। আয়িশা (রা) বলেন, তাকে তো একজন নারী দুধ পান করিয়েছেন, পুরুষ পান করাননি। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তোমার চাচা, তিনি তোমার কাছে প্রবেশ করতে পারবেন। শেষে আয়িশা (রা) বলেন, জন্মের সম্পর্ক দ্বারা যা হারাম হয়, দুধপানের সম্পর্কেও তা হারাম হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুধ চাচা মাহরাম হিসেবে গণ্য হতে পারে।
- পর্দার হুকুমের পরও মাহরাম সম্পর্কের বিধান আলাদা।
- সন্দেহ হলে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞেস করা হয়েছে।
- দুধ-সম্পর্কে জন্ম-সম্পর্কের মতো হারামের বিধান আসে।
