৩১/১৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৯৬ - স্বর্ণকারের শ্রমমূল্য ও ওজনের বাড়তি নিষেধ

রৌপ্যের বিনিময়ে স্বর্ণ বিক্রয় প্রসঙ্গ মুদ্রা হোক, ঢালাইবিহীন রৌপ্য বা স্বর্ণ হোক

স্বর্ণকারের কারুকাজে বাড়তি ওজন নেওয়ার বিধান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৯৬

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ الْمَكِّيِّ عَنْ مُجَاهِدٍ أَنَّهُ قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فَجَاءَهُ صَائِغٌ فَقَالَ لَهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنِّي أَصُوغُ الذَّهَبَ ثُمَّ أَبِيعُ الشَّيْءَ مِنْ ذَلِكَ بِأَكْثَرَ مِنْ وَزْنِهِ فَأَسْتَفْضِلُ مِنْ ذَلِكَ قَدْرَ عَمَلِ يَدِي فَنَهَاهُ عَبْدُ اللهِ عَنْ ذَلِكَ فَجَعَلَ الصَّائِغُ يُرَدِّدُ عَلَيْهِ الْمَسْأَلَةَ وَعَبْدُ اللهِ يَنْهَاهُ حَتَّى انْتَهَى إِلَى بَابِ الْمَسْجِدِ أَوْ إِلَى دَابَّةٍ يُرِيدُ أَنْ يَرْكَبَهَا ثُمَّ قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لَا فَضْلَ بَيْنَهُمَا هَذَا عَهْدُ نَبِيِّنَا إِلَيْنَا وَعَهْدُنَا إِلَيْكُمْ.

মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি (একবার) আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-এর সাথে ছিলাম। একজন স্বর্ণকার তাঁর কাছে উপস্থিত হয়ে বলল- হে আবূ আবদির রহমান! আমি স্বর্ণে কারুকার্যের কাজ করি, অতঃপর উহার ওজনের চাইতে অধিক ওজনে বিক্রয় করি; এতে আমি শ্রম অনুযায়ী বাড়তি গ্রহণ করতে পারি কি? আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) তাকে নিষেধ করলেন। স্বর্ণকার এই মাসআলা তাঁর কাছে বারবার পেশ করছিল আর আবদুল্লাহ্ (রাঃ) তাকে নিষেধ করছিলেন। এইভাবে মসজিদের দ্বারপ্রান্তে কিংবা যে সওয়ারীতে আরোহণ করলেন উহার কাছে উপনীত হলেন।অতঃপর আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বললেন, দীনার দীনারের বিনিময়ে এবং দিরহাম দিরহামের বিনিময়ে, এতদুভয়ের মধ্যে বাড়তি (ক্রয়-বিক্রয়) বৈধ নয়। ইহা আমাদের নবী (ﷺ)-এর ওসীয়ত আমাদের প্রতি এবং আমাদের ওসীয়তও (ইহাই) তোমাদের প্রতি।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৯৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন স্বর্ণকার আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-এর কাছে প্রশ্ন করেন। তিনি স্বর্ণে কারুকাজ করেন, এরপর তার ওজনের চেয়ে বেশি ওজনে বিক্রি করেন, যেন নিজের শ্রমের মূল্য বাড়তি হিসেবে পান। ইবন উমার (রাঃ) তাকে এভাবে করতে নিষেধ করেন। স্বর্ণকার বারবার প্রশ্ন করলেও তিনি একই নিষেধ জানান। পরে ইবন উমার (রাঃ) বলেন, দীনারের বিনিময়ে দীনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম—দুটির মধ্যে বাড়তি নেই। তিনি এটিকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ওসীয়ত হিসেবে উল্লেখ করেন। এই হাদিসে বোঝা যায়, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হলে কারুকাজের অজুহাতে একই বিনিময়ের ভেতর ওজন বাড়িয়ে নেওয়া নিরাপদ নয়। শ্রমের মূল্য নিতে হলে লেনদেন এমনভাবে করতে হবে যাতে রিবার নিয়ম ভঙ্গ না হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হলে ওজনের বাড়তি নেওয়া যাবে না।
  • কারুকাজের শ্রমমূল্য রিবার নিয়ম ভেঙে নেওয়া ঠিক নয়।
  • ইবন উমার (রাঃ) বারবার একই নিষেধে অটল ছিলেন।
  • নবীজির নির্দেশকে ব্যক্তিগত লাভের ওপর প্রাধান্য দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন