৩১/১৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৯৮ - স্বর্ণ-চাঁদিতে সমান ওজনের শর্ত

রৌপ্যের বিনিময়ে স্বর্ণ বিক্রয় প্রসঙ্গ মুদ্রা হোক, ঢালাইবিহীন রৌপ্য বা স্বর্ণ হোক

স্বর্ণ-চাঁদির লেনদেনে হাদিস বনাম ব্যক্তিগত মত

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৯৮

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ بَاعَ سِقَايَةً مِنْ ذَهَبٍ أَوْ وَرِقٍ بِأَكْثَرَ مِنْ وَزْنِهَا فَقَالَ أَبُو الدَّرْدَاءِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذَا إِلَّا مِثْلًا بِمِثْلٍ فَقَالَ لَهُ مُعَاوِيَةُ مَا أَرَى بِمِثْلِ هَذَا بَأْسًا فَقَالَ أَبُو الدَّرْدَاءِ مَنْ يَعْذِرُنِي مِنْ مُعَاوِيَةَ أَنَا أُخْبِرُهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُخْبِرُنِي عَنْ رَأْيِهِ لَا أُسَاكِنُكَ بِأَرْضٍ أَنْتَ بِهَا ثُمَّ قَدِمَ أَبُو الدَّرْدَاءِ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَكَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى مُعَاوِيَةَ أَنْ لَا تَبِيعَ ذَلِكَ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَزْنًا بِوَزْنٍ.

আতা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

মু’আবিয়া ইবন আবী সুফিয়ান (রাঃ) স্বর্ণ কিংবা চাঁদির একটি পানপাত্র [সিকায়া] বিক্রয় করেছিলেন উহার চাইতে অধিক ওজনের (স্বর্ণ বা চাঁদির) বিনিময়ে। আবুদ্দর্দা (রাঃ) তাঁকে [উদ্দেশ্য করে] বললেন- আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এইরূপ (কার্য) হতে নিষেধ করতে শুনেছি। কিন্তু যদি সমান সমান হয় [তবে উহা বৈধ হবে] মু’আবিয়া (রাঃ) বললেন- আমি এইরূপ কার্যে কোন দোষ মনে করি না, আবুদ্দর্দা (রাঃ) বললেন- [মু’আবিয়ার ব্যাপারে] আমাকে কে মদদ করবে? আমি তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ) হতে হাদীসের সংবাদ দিতেছি আর তিনি আমার কাছে তাঁর মত বর্ণনা করছেন। (হে মু’আবিয়া) তুমি যেই স্থানে বসবাস কর, সেই স্থানে আমি তোমার সাথে বসবাস করব না।তারপর আবুদ্দর্দা (রাঃ) উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর নিকট আগমন করলেন এবং তাঁর নিকট ঘটনা বর্ণনা করলেন। তারপর উমর (রাঃ) মু’আবিয়ার নিকট লিখলেন- এইরূপ বিক্রয় করবেন না, কিন্তু যদি সমান সমান হয় এবং একই পরিমাণের হয় (তবে বিক্রয় করা বৈধ হবে)।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৯৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মু’আবিয়া ইবন আবী সুফিয়ান (রাঃ) স্বর্ণ বা চাঁদির একটি পানপাত্র তার চেয়ে বেশি ওজনের বিনিময়ে ক্রয় করেছিলেন। আবুদ্দর্দা (রাঃ) তাকে বললেন, তিনি রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ ধরনের কাজ থেকে নিষেধ করতে শুনেছেন; তবে সমান সমান হলে বৈধ। মু’আবিয়া (রাঃ) নিজের মত জানালে আবুদ্দর্দা (রাঃ) বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে উমার (রাঃ)-এর কাছে জানান। উমার (রাঃ) মু’আবিয়ার কাছে লিখে পাঠান, এ ধরনের বিক্রয় করো না; শুধু সমান সমান এবং ওজনে সমান হলে করো। এই হাদিসে স্বর্ণ-চাঁদির লেনদেনে সমান ওজনের বিধান যেমন এসেছে, তেমনি নবীজির হাদিসকে ব্যক্তিগত মতের ওপর অগ্রাধিকার দেওয়ার শিক্ষাও রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণ বা চাঁদির বিনিময়ে একই জিনিস হলে ওজন সমান হওয়া দরকার।
  • হাদিসের নির্দেশ ব্যক্তিগত মতের ওপর অগ্রাধিকার পায়।
  • আবুদ্দর্দা (রাঃ) রিবার আশঙ্কাকে গুরুত্ব দিয়ে সতর্ক করেছেন।
  • উমার (রাঃ) সমান সমান ও ওজনে সমান লেনদেনের নির্দেশ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন