৩১/২৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩২৩ - বাজারদর ও বিক্রির শৃঙ্খলা

মজুতকরা এবং মুনাফার অপেক্ষায় থাকা

ইসলামে বাজারদর ও ন্যায্য বেচাকেনার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩২৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ وَهُوَ يَبِيعُ زَبِيبًا لَهُ بِالسُّوقِ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِمَّا أَنْ تَزِيدَ فِي السِّعْرِ وَإِمَّا أَنْ تُرْفَعَ مِنْ سُوقِنَا.

সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনু খাত্তাব (রাঃ) [একবার বাজারে] হাতিব ইবনু আবী বালতা‘আ (রাঃ)-এর নিকট দিয়ে পথ অতিক্রম করিতেছিলেন। তিনি [হাতিব (রাঃ)] বাজারে তাঁর কিশমিশ বিক্রয় করিতেছিলেন। [বাজারদর হতে সস্তা মূল্যে] উমর (রাঃ) তাঁকে বললেনঃ হয়তো মূল্য বাড়িয়ে বিক্রয় করুন, নচেৎ আমাদের বাজার হতে পণ্য গুটিয়ে নিন। [১]

[১] এটাই এক সম্প্রদায়ের অভিমত। তাঁরা বলেনঃ বাজারদরের কম মূল্যে বিক্রয় নিষিদ্ধ, এতে অপরের ক্ষতি জড়িত আছে। ইবনু রুশদ বলেন, এটা ঠিক নয়। কম দামে বিক্রয় মন্দ কাজ নয়। উহা নিষিদ্ধ হওয়ার কোন যুক্তি নাই। উমার (রাঃ) কর্তৃক হাতিব ইবনু আবি বালতায়া সাহাবীকে বাজারে অল্পদামে বিক্রয় করা হতে বারণ রাখার নির্দেশ ছিল পরামর্শ স্বরূপ। জরুরি কোন নির্দেশ নয়। এটাও বর্ণিত আছে যে, উমার (রাঃ) পরে হাতিবের গৃহে গিয়ে তাঁকে গৃহে বা বাজারে যেখানে ইচ্ছা বিক্রয়ের অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছেনঃ আমি শহরবাসীদের মঙ্গলার্থে এটা বলেছি। এটা জরুরি কোন হুকুম নয়। আপনি যেরূপ ইচ্ছা বিক্রয় করুন। -আওজাযুল মাসালিক (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩২৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দেখা যায়, উমার ইবনু খাত্তাব (রাঃ) বাজারে হাতিব ইবনু আবী বালতায়া (রাঃ)-কে কিশমিশ বিক্রি করতে দেখলেন। তিনি তাঁকে বললেন, হয় মূল্য বাড়িয়ে বিক্রি করুন, নচেৎ আমাদের বাজার থেকে পণ্য সরিয়ে নিন। এখানে হাদিসের মূল বিষয় বাজারদর ও বিক্রির শৃঙ্খলা। বর্ণনায় বলা হয়েছে, তিনি বাজারদরের চেয়ে সস্তা দামে বিক্রি করছিলেন। উমার (রাঃ)-এর কথায় বোঝা যায়, বাজারে এমন আচরণও নিয়ন্ত্রণের বিষয় হতে পারে, যা বাজারের স্বাভাবিক দামের ওপর প্রভাব ফেলে। তাই ইসলামী মুআমালায় শুধু বিক্রেতার লাভ নয়, বাজারের স্থিরতা ও সাধারণ লেনদেনের শৃঙ্খলাও বিবেচ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাজারে দামের ব্যাপারে দায়িত্বশীল আচরণ দরকার।
  • অস্বাভাবিকভাবে দাম কমানো বাজারের স্বাভাবিক গতিকে প্রভাবিত করতে পারে।
  • শাসক বা দায়িত্বশীল ব্যক্তি বাজারের শৃঙ্খলা রক্ষায় নির্দেশ দিতে পারেন।
  • বেচাকেনায় ব্যক্তিগত লাভের পাশাপাশি সামগ্রিক বাজার পরিস্থিতিও বিবেচনা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন