৩১/৩৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৪৪ - বিল অনুযায়ী পণ্য ক্রয়

‘বরনামজ’ [১] বা বিলের উপর বিক্রয় করা

[১] বরনামজ ফার্সীতে বরনামা- এমন কাগজখণ্ড যাতে বিক্রিত মালের বিবরণ লিপিবদ্ধ থাকে। যাকে ব্যবসার পরিভাষায় বিল বা ইনভয়েস বলা হয়। কোন কোন স্থানের ভাষায় একে চোতাও বলা হয়।

বিল অনুযায়ী পণ্য ক্রয়: গুণাগুণ মিলে গেলে লেনদেনের বিধান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৪৪

قَالَ مَالِك الْأَمْرُ عِنْدَنَا فِي الْقَوْمِ يَشْتَرُونَ السِّلْعَةَ الْبَزَّ أَوْ الرَّقِيقَ فَيَسْمَعُ بِهِ الرَّجُلُ فَيَقُولُ لِرَجُلٍ مِنْهُمْ الْبَزُّ الَّذِي اشْتَرَيْتَ مِنْ فُلَانٍ قَدْ بَلَغَتْنِي صِفَتُهُ وَأَمْرُهُ فَهَلْ لَكَ أَنْ أُرْبِحَكَ فِي نَصِيبِكَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ فَيُرْبِحُهُ وَيَكُونُ شَرِيكًا لِلْقَوْمِ مَكَانَهُ فَإِذَا نَظَرَ إِلَيْهِ رَآهُ قَبِيحًا وَاسْتَغْلَاهُ قَالَ مَالِك ذَلِكَ لَازِمٌ لَهُ وَلَا خِيَارَ لَهُ فِيهِ إِذَا كَانَ ابْتَاعَهُ عَلَى بَرْنَامَجٍ وَصِفَةٍ مَعْلُومَةٍقَالَ مَالِك فِي الرَّجُلِ يَقْدَمُ لَهُ أَصْنَافٌ مِنْ الْبَزِّ وَيَحْضُرُهُ السُّوَّامُ وَيَقْرَأُ عَلَيْهِمْ بَرْنَامَجَهُ وَيَقُولُ فِي كُلِّ عِدْلٍ كَذَا وَكَذَ مِلْحَفَةً بَصْرِيَّةً وَكَذَا وَكَذَا رَيْطَةً سَابِرِيَّةً ذَرْعُهَا كَذَا وَكَذَا وَيُسَمِّي لَهُمْ أَصْنَافًا مِنْ الْبَزِّ بِأَجْنَاسِهِ وَيَقُولُ اشْتَرُوا مِنِّي عَلَى هَذِهِ الصِّفَةِ فَيَشْتَرُونَ الْأَعْدَالَ عَلَى مَا وَصَفَ لَهُمْ ثُمَّ يَفْتَحُونَهَا فَيَسْتَغْلُونَهَا وَيَنْدَمُونَ قَالَ مَالِك ذَلِكَ لَازِمٌ لَهُمْ إِذَا كَانَ مُوَافِقًا لِلْبَرْنَامَجِ الَّذِي بَاعَهُمْ عَلَيْهِ قَالَ مَالِك وَهَذَا الْأَمْرُ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ النَّاسُ عِنْدَنَا يُجِيزُونَهُ بَيْنَهُمْ إِذَا كَانَ الْمَتَاعُ مُوَافِقًا لِلْبَرْنَامَجِ وَلَمْ يَكُنْ مُخَالِفًا لَهُ.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

আমাদের নিকট মাসআলা এই- একদল লোক পণ্য ক্রয় করল- কাপড় অথবা ক্রীতদাস, এই সংবাদ আর এক ব্যক্তি শুনল। সে ক্রেতাদের একজনকে বলল- আপনি অমুক হতে যে বস্ত্র ক্রয় করেছেন উহার অবস্থা ও গুণাগুণ আমি অবহিত আছি। আপনার অংশের পণ্যে আমি আপনাকে এত এত মুনাফা দিব, এতে আপনি আগ্রহী আছেন কি?সে বলল, হ্যাঁ, সে (দ্বিতীয়বারের ক্রেতা) উহাকে (বিক্রেতাকে) লাভ দিল এবং ক্রেতাদের দলে বিক্রেতার স্থলে শরিক হয়ে গেল, তারপর যখন সে বস্ত্র বা ক্রীতদাস নিরীক্ষা করে দেখল উহাকে খারাপ পেল এবং উহার মূল্য অতিরিক্ত মনে করল। মালিক (রহঃ) বলেনঃ এই বেচাকেনা এবং উহা গ্রহণ (বিল দেখে যে ক্রয় করেছে) তার জন্য জরুরি হবে এবং (উহা রদ করার) ইখতিয়ার তার থাকবে না। যদি সে নির্দিষ্ট গুণাগুণ জেনে বিল দেখে ক্রয় করে থাকে।মালিক (রহঃ) বলেনঃ এক ব্যক্তি বিভিন্ন জাতের বস্ত্র আমদানি করেছে। (সে সব বস্ত্র ক্রয় করার জন্য) তার কাছে ক্রেতাগণ উপস্থিত হতে লাগল। সে তাদেরকে বরনামা (বিল) পাঠ করে শোনালেন। সে বললেন, প্রতি গাঁইটে এত এত বসরীয় মিলতাফা রয়েছে এবং এত এত সারবীয় রাইতা রয়েছে। বিভিন্ন শ্রেণির বস্ত্রের বিভিন্ন প্রকার দর নির্দিষ্ট করলেন। আরও সে বলল, আপনারা আমার নিকট হতে এই বর্ণিত গুণাগুণের বস্ত্রসমূহ ক্রয় করুন, তারা বর্ণিত গুণের উপর সেই বস্ত্রের গাঁইটসমূহ ক্রয় করলেন।অতঃপর গাঁইট খোলার পর তারা বস্ত্রসমূহের দাম অতিরিক্ত হয়েছে বলে মনে করলেন এবং (এই ক্রয়ের উপর) লজ্জিত হলেন। মালিক (রহঃ) বলেনঃ যে বিলের সপক্ষে তাদের নিকট মাল বিক্রয় করা হয়েছে সে বিল অনুযায়ী গাঁইটে মাল পাওয়া গেল এবং মাল বিলের বিপরীত না হলে তবে ইহা (ক্রয়) তাদের জন্য বাধ্যতামূলক হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৪৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এমন বেচাকেনার কথা এসেছে, যেখানে পণ্য সরাসরি না দেখে বিল বা বর্ণিত গুণাগুণের ভিত্তিতে কেনা হয়েছে। কেউ যদি জানাশোনা বর্ণনা ও বিল দেখে কোনো অংশ কিনে নেয়, পরে দেখে পণ্য তার পছন্দ হয়নি বা দাম বেশি মনে হলো, তবে শুধু এই কারণে সে ক্রয় বাতিল করতে পারে না—যদি পণ্য সেই বর্ণনার সঙ্গে মিলে যায়। ইমাম মালিক (রহঃ) আরও বলেছেন, গাঁইটবন্দী বিভিন্ন জাতের কাপড়ের তালিকা পড়ে শোনানো হলে এবং ক্রেতারা সেই বর্ণনার উপর কিনলে, পরে গাঁইট খুলে দাম বেশি মনে হলেও ক্রয় বহাল থাকবে, যদি পণ্য বর্ণিত তালিকার বিপরীত না হয়। এর মূল শিক্ষা হলো, বেচাকেনায় বর্ণনা সত্য হলে পরে অনুশোচনা একা বাতিলের কারণ নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিল বা বর্ণনার উপর ক্রয় করলে বর্ণনা সঠিক হওয়া খুব জরুরি।
  • পণ্য বর্ণনার সঙ্গে মিলে গেলে শুধু অনুশোচনা ক্রয় বাতিলের কারণ নয়।
  • বিক্রেতার উচিত পণ্যের ধরন, সংখ্যা ও গুণাগুণ পরিষ্কারভাবে বলা।
  • ক্রেতার উচিত বর্ণনা বুঝে ও ভেবে ক্রয়ে রাজি হওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন