৩১/৪৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৫৮ - ঋণে অতিরিক্ত শর্ত ও সুদ
‘সালাফ’ বা ঋণে যা অবৈধ
ঋণে অতিরিক্ত শর্ত কেন রিবার পথ
মুয়াত্তা ইমাম মালিক : ১৩৫৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৫৮
و حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا أَتَى عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنِّي أَسْلَفْتُ رَجُلًا سَلَفًا وَاشْتَرَطْتُ عَلَيْهِ أَفْضَلَ مِمَّا أَسْلَفْتُهُ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فَذَلِكَ الرِّبَا قَالَ فَكَيْفَ تَأْمُرُنِي يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ عَبْدُ اللهِ السَّلَفُ عَلَى ثَلَاثَةِ وُجُوهٍ سَلَفٌ تُسْلِفُهُ تُرِيدُ بِهِ وَجْهَ اللهِ فَلَكَ وَجْهُ اللهِ وَسَلَفٌ تُسْلِفُهُ تُرِيدُ بِهِ وَجْهَ صَاحِبِكَ فَلَكَ وَجْهُ صَاحِبِكَ وَسَلَفٌ تُسْلِفُهُ لِتَأْخُذَ خَبِيثًا بِطَيِّبٍ فَذَلِكَ الرِّبَا قَالَ فَكَيْفَ تَأْمُرُنِي يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِقَالَ أَرَى أَنْ تَشُقَّ الصَّحِيفَةَ فَإِنْ أَعْطَاكَ مِثْلَ الَّذِي أَسْلَفْتَهُ قَبِلْتَهُ وَإِنْ أَعْطَاكَ دُونَ الَّذِي أَسْلَفْتَهُ فَأَخَذْتَهُ أُجِرْتَ وَإِنْ أَعْطَاكَ أَفْضَلَ مِمَّا أَسْلَفْتَهُ طَيِّبَةً بِهِ نَفْسُهُ فَذَلِكَ شُكْرٌ شَكَرَهُ لَكَ وَلَكَ أَجْرُ مَا أَنْظَرْتَهُ
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-এর নিকট এসে বলেন, হে আবূ আবদির রহমান! আমি এক ব্যক্তিকে কিছু ধার দিয়েছিলাম এবং উহা হতে উৎকৃষ্ট বস্তু দেওয়ার শর্ত করেছিলাম। আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ) বললেন উহা সুদ হবে। ঐ ব্যক্তি বললেন, তবে আমাকে এখন কি করতে বলেন। তিনি বললেন, ঋণ তিন প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ঋণ যাতে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়। তাতে আল্লাহর সন্তুষ্টিই অর্জিত হয়ে থাকে। আর এক প্রকারের ঋণ যাতে গ্রহীতা ব্যক্তির সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে তাতে ঐ ব্যক্তির সন্তুষ্টি লাভ হয়ে থাকে। আর এক প্রকার ঋণ যাতে হালালের বিনিময়ে হারাম (সুদ) গ্রহণ উদ্দেশ্য হয়ে থাকে।সে ব্যক্তি বলল তবে আমাকে এখন কি করতে বলেন? তিনি বললেন, আমার মতে তুমি তোমার সুদের দলীল ছিড়ে ফেল, যদি তুমি যা ঋণ দিয়েছিলে তোমাকে ঐ পরিমাণ দিয়ে দেয় তবে তা গ্রহণ করবে, আর যদি তুমি যা ঋণ দিয়েছিলে তার চেয়ে কম দেয় এবং তুমি তা গ্রহণ কর তবে তোমার সওয়াব হবে। আর যদি সে খুশী হয়ে তুমি যা দিয়েছ উহা হতে উৎকৃষ্ট বস্তু দেয় তবে উহার শোকর করবে। আর তুমি তাকে যে সময় দিয়েছ উহার সওয়াব পাবে।(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৫৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় এক ব্যক্তি আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ)-এর কাছে এসে বলল, সে কাউকে ঋণ দিয়েছে এবং তার চেয়ে ভালো বস্তু ফেরত দেওয়ার শর্ত করেছে। ইবনু উমার (রাঃ) বললেন, এটি রিবা। এরপর তিনি ঋণের তিন রূপ ব্যাখ্যা করেন। এক ঋণ আল্লাহর সন্তুষ্টির জন্য, এক ঋণ মানুষের সন্তুষ্টির জন্য, আর এক ঋণ হালালের বিনিময়ে খারাপ বা হারাম লাভ নেওয়ার জন্য। তিনি তাকে সুদের দলীল ছিঁড়ে ফেলতে বলেন। যদি সমপরিমাণ ফেরত দেয়, তা নেবে; কম দিলে নিলে সওয়াবের কথা বলা হয়েছে; আর যদি ঋণগ্রহীতা নিজের খুশিতে ভালো কিছু দেয়, তা কৃতজ্ঞতা হিসেবে ধরা হবে। মূল শিক্ষা হলো, শর্তযুক্ত বাড়তি লাভ রিবা, কিন্তু শর্তহীন কৃতজ্ঞতা আলাদা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণে উৎকৃষ্ট ফেরতের শর্ত করা রিবার অন্তর্ভুক্ত।
- ঋণ আল্লাহর সন্তুষ্টির জন্যও হতে পারে, আবার ভুল উদ্দেশ্যেও হতে পারে।
- সমপরিমাণ ফেরত নেওয়া নিরাপদ ও পরিষ্কার পথ।
- ঋণগ্রহীতা নিজের খুশিতে ভালো দিলে তা শর্তযুক্ত সুদের মতো নয়।
