৩৬/২১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪১৫ - সন্তান বিছানার মালিকের
সন্তানকে তার পিতার সাথে সম্পৃক্ত করা
সন্তান বিছানার মালিকের: বংশ নির্ধারণের নববী ফয়সালা
মুয়াত্তা ইমাম মালিক : ১৪১৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪১৫
قَالَ يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ إِلَيْكَ قَالَتْ فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ وَقَالَ ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِهِ فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللهِ ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِهِفَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ احْتَجِبِي مِنْهُ لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَتْ فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللهَ عَزَّ وَجَلَّ.
নবী করীম রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, উতবা ইব্নু আবী ওয়াক্কাস মৃত্যুর সময় তার ভাই সা‘দ ইব্নু আবী ওয়াক্কাসকে বলে গিয়েছিলেন যে, যামআ‘-এর দাসীর সন্তান আমার, তুমি তাকে নিয়ে এস। আয়িশা (রাঃ) বলেন যে, মক্কা বিজয়ের দিন সা‘দ ঐ সন্তানকে আনলেন ও গ্রহণ করলেন এবং তিনি বললেন, সে আমার ভাই-এর সন্তান। তিনি আমাকে মৃত্যুর সময় অঙ্গীকার করিয়ে ছিলেন। এইদিকে আবদ ইব্নু যামআ‘ (রাঃ) বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর ছেলে ও আমার পিতার ঘরে জন্মগ্রহণ করেছে।অবশেষে দুইজন বিতর্ক করে রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন। সা‘দ বললেন, ইয়া রাসূলাল্লাহ! সে আমার ভাইয়ের সন্তান, মৃত্যুকালে আমার ভাই আমাকে অঙ্গীকার করিয়ে গিয়েছিল। অতঃপর আবদ ইব্নু যামআ‘ বললেন, সে আমার ভাই আমার পিতার দাসীর গর্ভে ও আমার পিতার ঘরে জন্মগ্রহণ করেছে।তার পর সব শুনে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হে ‘আবদ ইব্নু যামআ’, সে তোমারই ভাই, সে তোমারই কাছে থাকবে, অতঃপর রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান তার মাতার স্বামীর অথবা মনিবেরই হয়ে থাকে আর ব্যভিচারীর জন্য প্রস্তরই নির্ধারিত। অতঃপর রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা বিনত যামআ‘কে বলেন, হে সাওদা! এ সন্তান হতে পর্দা করো, কেননা তার আকৃতি উৎবার সদৃশ। অতঃপর সে আর সাওদাকে তার মৃত্যু পর্যন্ত দেখেনি।
(বুখারী ২০৫৩, মুসলিম ১৪৫৭)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সা‘দ ইব্নু আবী ওয়াক্কাস (রা) ও আবদ ইব্নু যামআ‘ (রা)-এর মধ্যে একটি সন্তানের দাবি নিয়ে বিরোধের কথা এসেছে। সা‘দ (রা) বলেন, তার ভাই মৃত্যুর আগে সন্তানটিকে নিজের বলে জানিয়েছিলেন। অন্যদিকে আবদ ইব্নু যামআ‘ (রা) বলেন, সে তার পিতার দাসীর সন্তান এবং তার পিতার ঘরেই জন্মেছে। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বলেন, সন্তান আবদ ইব্নু যামআ‘-এর; তারপর বলেন, সন্তান বিছানার মালিকের, আর ব্যভিচারীর জন্য প্রস্তর। তবে আকৃতির মিল দেখে সাওদা (রা)-কে ওই সন্তান থেকে পর্দা করতে বলেন। এতে বংশ, দাবি ও সতর্কতার ভারসাম্য দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের বংশ নির্ধারণে বিছানা বা বৈধ সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে।
- শুধু দাবি করলেই সন্তান নিজের হয়ে যায় না।
- ব্যভিচারীর দাবির মূল্য দেওয়া হয়নি।
- বংশের ফয়সালার পরও সতর্কতার দিক বিবেচনা করা হয়েছে।
