৩৬/২৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪২৮ - খাল প্রবাহে উপকার ও ক্ষতি না করা
উপকার সাধন-এর লক্ষ্যে ফয়সালা
খাল প্রবাহ ও জমির অধিকার: উপকার থাকলে বাধা না দেওয়ার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৪২৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪২৮
و حَدَّثَنِي مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيْهِ أَنَّ الضَّحَّاكَ بْنَ خَلِيفَةَ سَاقَ خَلِيجًا لَهُ مِنْ الْعُرَيْضِ فَأَرَادَ أَنْ يَمُرَّ بِهِ فِي أَرْضِ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ فَأَبَى مُحَمَّدٌ فَقَالَ لَهُ الضَّحَّاكُ لِمَ تَمْنَعُنِي وَهُوَ لَكَ مَنْفَعَةٌ تَشْرَبُ بِهِ أَوَّلًا وَآخِرًا وَلَا يَضُرُّكَ فَأَبَى مُحَمَّدٌ فَكَلَّمَ فِيهِ الضَّحَّاكُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَدَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ فَأَمَرَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَهُ فَقَالَ مُحَمَّدٌ لَا فَقَالَ عُمَرُ لِمَ تَمْنَعُ أَخَاكَ مَا يَنْفَعُهُ وَهُوَ لَكَ نَافِعٌ تَسْقِي بِهِ أَوَّلًا وَآخِرًا وَهُوَ لَا يَضُرُّكَ فَقَالَ مُحَمَّدٌ لَا وَاللهِ فَقَالَ عُمَرُ وَاللهِ لَيَمُرَّنَّ بِهِ وَلَوْ عَلَى بَطْنِكَ فَأَمَرَهُ عُمَرُ أَنْ يَمُرَّ بِهِ فَفَعَلَ الضَّحَّاكُ.
ইয়াহ্ইয়া মাযেনী (রহঃ) হতে বর্ণিতঃ
যাহহাক ইব্নু খলীফা, উরাইয নামক স্থান হতে একটি ছোট খাল কেটে আনলেন এবং মুহাম্মাদ ইব্নু মাসলামা (রাঃ)-এর জমির উপর দিয়ে নিয়ে যাবেন বলে মনস্থ করলেন। কিন্তু তিনি তাতে অসম্মতি জানালেন। যাহহাক (রাঃ) বললেন, আপনি নিষেধ করতেছেন কেন? তাতে আপনার জমিরও উপকার সাধিত হবে, আপনি প্রথম হতে শেষ পর্যন্ত জমিতে পানি সেচ করতে পারবেন। আপনার কোন ক্ষতিও হবে না। কিন্তু ইব্নু মাসলামা (রাঃ) কিছুতেই সম্মত হচ্ছেন না দেখে যাহহাক (রাঃ) উমর (রাঃ)-এর সাথে আলাপ করলেন।উমর (রাঃ) ইব্নু মাসলামাকে ডেকে বললেন, তুমি খালটি তোমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দাও। ইব্নু মাসলামা (রাঃ) বললেন, এইরূপ হবে না। উমর (রাঃ) বললেন, তুমি কেন নিষেধ করছ? এর দ্বারা তোমার ভাইয়ের ও তোমার উপকার হবে। তুমিও তোমার জমিতে পানি সেচ করতে পারবে অথচ তোমার কোন ক্ষতিই হবে না। মুহাম্মাদ ইব্নু মাসলামা (রাঃ) বললেন, আল্লাহর কসম, তা হবে না। উমর (রাঃ) বললেন, আল্লাহর কসম, খাল প্রবাহিত করা হবে যদিও তোমাদের পেটের উপর দিয়েও হয়। অতঃপর উমর (রাঃ) ইব্নু মাসলামার জমির উপর দিয়ে খাল খননের নির্দেশ দিলেন। যাহহাক (রাঃ) তাই করলেন।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪২৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় যাহহাক ইব্নু খলীফা একটি ছোট খাল আনতে চাইলেন, যা মুহাম্মাদ ইব্নু মাসলামা (রা)-এর জমির ওপর দিয়ে যাবে। যাহহাক বললেন, এতে আপনারও উপকার হবে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পানি নিতে পারবেন, আর কোনো ক্ষতি হবে না। কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। পরে উমার (রা) বিষয়টি শুনে বলেন, এতে তোমার ভাইয়ের উপকার হবে, তোমারও উপকার হবে এবং ক্ষতি হবে না। এরপর তিনি খাল চালানোর নির্দেশ দেন। এই বর্ণনার মূল শিক্ষা হলো, জমি বা পানি নিয়ে সিদ্ধান্তে শুধু নিজের অস্বীকৃতি নয়, বাস্তব উপকার ও ক্ষতির দিকও দেখা দরকার। যেখানে ক্ষতি নেই এবং উপকার আছে, সেখানে অকারণ বাধা সামাজিক সম্পর্ক নষ্ট করতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জমির ওপর দিয়ে খাল নেওয়ার বিষয়ে উপকার ও ক্ষতি বিবেচনা করা হয়েছে।
- অন্যের উপকারে বাধা দেওয়া ঠিক নয়, যদি নিজের ক্ষতি না হয়।
- পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতা দরকার।
- বিচারে বাস্তব ক্ষতি আছে কি না, তা দেখা গুরুত্বপূর্ণ।
