৪১/৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫২২ - হুদুদের অধ্যায়
অপবাদের শাস্তি, নসব অস্বীকার, ইশারায় কাউকে গালি দেয়া সম্পর্কিত মাস‘আলা
মুয়াত্তা ইমাম মালিক : ১৫২২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫২২
حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي الزِّنَادِ أَنَّهُ قَالَ جَلَدَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَبْدًا فِي فِرْيَةٍ ثَمَانِينَ قَالَ أَبُو الزِّنَادِ فَسَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ ذَلِكَ فَقَالَ أَدْرَكْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ وَالْخُلَفَاءَ هَلُمَّ جَرًّا فَمَا رَأَيْتُ أَحَدًا جَلَدَ عَبْدًا فِي فِرْيَةٍ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ
আবূ যিনাদ (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইব্নু আবদুল আযীয (রহঃ) এক দাসকে অপবাদের শাস্তি হিসাবে আশিটি বেত্রাঘাত করেছিলেন। আবূ যিনাদ বলেন, আমি আবদুল্লাহ্ ইব্নু ‘আমির (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি উমর ও উসমান (রাঃ)-কে এবং তাঁদের পর অপর দুই খলীফাকে দেখেছি, কেউই কোন দাসকে অপবাদের শাস্তি হিসেবে চল্লিশ বেত্রাঘাতের বেশি মারেননি। [১]
[১] কেননা চল্লিশ আশির অর্ধেক, দাসের শাস্তি স্বাধীনের শাস্তির অর্ধেক। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
