৪২/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৫০ - শরাবের বর্ণনা অধ্যায়
মদ্য পান হারাম হওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৫০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৫০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الْغُبَيْرَاءِ فَقَالَ لَا خَيْرَ فِيهَا وَنَهَى عَنْهَا قَالَ مَالِك فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ مَا الْغُبَيْرَاءُ فَقَالَ هِيَ الْأُسْكَرْكَةُ
আতা ইব্নু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
গুবায়রা (জোয়ার হতে প্রস্তুত) শরাব সম্বন্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) প্রশ্ন করা হলে তিনি বললেন, উহাতে কোন উপকারিতা নেই। তিনি উহা পান করতে নিষেধ করেছেন।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
