৪২/৫. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৫২ - মদ পান ও বিক্রি উভয়ই হারাম

মদ হারাম হওয়া সম্পর্কে

মদ বিক্রি হারাম: পান করা নিষিদ্ধ হলে বিক্রিও নিষিদ্ধ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৫২

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ وَعْلَةَ الْمِصْرِيِّ أَنَّهُ سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنْ الْعِنَبِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا عَلِمْتَ أَنَّ اللهَ حَرَّمَهَا قَالَ لَا فَسَارَّهُ رَجُلٌ إِلَى جَنْبِهِ فَقَالَ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَ سَارَرْتَهُ فَقَالَ أَمَرْتُهُ أَنْ يَبِيعَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا فَفَتَحَ الرَّجُلُ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا

যায়দ ইব্নু আসলাম (রহঃ) ইব্নু ও‘য়ালা মিসরী হতে বর্ণিতঃ

তিনি আবদুল্লাহ্ ইব্নু আব্বাস (রাঃ)-কে আঙ্গুরের রস সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। ইব্নু আব্বাস (রাঃ) বললেন, এক ব্যক্তি উপঢৌকনস্বরূপ এক মুশক মদ্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দান করেছিলেন। তিনি তাকে বললেন, তুমি কি জান না, আল্লাহ্ ইহা হারাম করেছেন? সে ব্যক্তি বলল, আমার তো তা জানা ছিল না। ইত্যবসরে এক ব্যক্তি চুপি চুপি কি যেন তার কানে বলল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বললে? সে বলল, আমি তাকে উহা বিক্রয় করতে বললাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যিনি উহা পান করা হারাম করেছেন, তিনি উহা বিক্রয় করাও হারাম করেছেন। এতদশ্রবণে ঐ ব্যক্তি মুশকের মুখ খুলে দিল আর সমস্ত শরাব বয়ে গেল।

(সহীহ, মুসলিম ১৫৪৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদ বিক্রির বিধান খুব পরিষ্কারভাবে এসেছে। এক ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশক মদ উপহার দিয়েছিল। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, সে কি জানে না যে আল্লাহ এটি হারাম করেছেন? লোকটি জানত না। পাশে থাকা একজন তাকে চুপিচুপি মদ বিক্রি করতে বললে নবীজি জানতে চান সে কী বলেছে। সে জানালে নবীজি বলেন, যিনি এটি পান করা হারাম করেছেন, তিনিই এটি বিক্রি করাও হারাম করেছেন। এরপর লোকটি মুশকের মুখ খুলে দেয় এবং সব শরাব বয়ে যায়। এই হাদিসের মূল শিক্ষা হলো, মদ শুধু পান করাই নয়, বিক্রি করাও নিষিদ্ধ। তাই মদ ব্যবসা, শরাব বিক্রি, মাদক পানীয়ের লেনদেন—এসব বিষয়ে হাদিসটি সরাসরি সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ পান করা হারাম হলে তা বিক্রি করাও হারাম।
  • অজানা থাকলে বিধান জানার পর তা মেনে নেওয়া দরকার।
  • হারাম জিনিস থেকে লাভ নেওয়ার পথও বন্ধ করা হয়েছে।
  • সত্য জানার পর সাহাবীগণ দ্রুত নিষিদ্ধ বস্তু ত্যাগ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন