৪৯/১৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৮৫ - উটের গলার তাবীয ও ঘণ্টা কেটে ফেলার নির্দেশ

জন্তুর গলার হার ও ঘন্টা খুলে ফেলা

উটের গলায় তাবীয ও ঘণ্টা: কুসংস্কার থেকে বাঁচার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৮৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ أَنَّ أَبَا بَشِيرٍ الْأَنْصَارِيَّ أَخْبَرَهُأَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ قَالَ فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا قَالَ عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ حَسِبْتُ أَنَّهُ قَالَ وَالنَّاسُ فِي مَقِيلِهِمْ لَا تَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلَادَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلَادَةٌ إِلَّا قُطِعَتْ قَالَ يَحْيَى سَمِعْت مَا لِكًا يَقُولُ أَرَى ذَلِكَ مِنْ الْعَيْنِ

আবূ বাসীর আনসারী আব্বাদ ইবনু তামীমকে হতে বর্ণিতঃ

তিনি (আবূ বাসীর) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে কোনও একা সফরে ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) একজনকে কাজে পাঠালেন, আবদুল্লাহ্ ইব্নু আবূ বাকর (রহঃ) বলেন, আমার বিশ্বাস যে, তখন সমস্ত লোক ঘুমিয়েছিল। কাজটি ছিল কোন উটের গলায় কোন হার, তাবিজ কিংবা ঘন্টা যেন না থাকে। থাকলে কেটে ফেলতে বলেন। [১] (বুখারী ৩০০৫, মুসলিম ২১১৫) মালিক (রহঃ) বলেন, আমার মনে হয় চোখ লাগবে এই ভয়ে তা লটকানো হয়েছিল।

[১] ইমাম মালিক (রহঃ) বলেন, সেই তাবিজ কিংবা হার ইত্যাদি যা বদ নজর হতে রক্ষার জন্য ব্যবহার করা হত। তাতে ঘন্টা বেঁধে দেয়া হত। ফলে উটের অসুবিধা হত এবং ঘন্টার শব্দে শত্রুরাও সাবধান হয়ে যেত।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় একজনকে পাঠিয়ে নির্দেশ দেন যে, কোনো উটের গলায় হার, তাবীয বা ঘণ্টা থাকলে তা কেটে ফেলতে হবে। বর্ণনায় মালিক (র) বলেছেন, তাঁর ধারণা এগুলো চোখ লাগার ভয়ে ঝোলানো হয়েছিল। এখানে শিক্ষা হলো, অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার জন্য এমন বস্তুতে ভরসা করা ঠিক নয়, যা শরীয়তের সঠিক পদ্ধতি নয়। হাদিসটি পশুর গলায় ঝোলানো তাবীয বা অনুরূপ জিনিসের ব্যাপারে সতর্ক করে। মুমিনের ভরসা আল্লাহর উপর, আর চিকিৎসা বা সুরক্ষার ক্ষেত্রে বৈধ পদ্ধতি গ্রহণ করতে হয়। এই বর্ণনা আমাদের তাওহীদ, কুসংস্কার বর্জন এবং অনির্ভরযোগ্য ঝোলানো জিনিস থেকে দূরে থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাবীয বা ঝোলানো জিনিসের উপর ভরসা করা থেকে সাবধান থাকা দরকার।
  • ক্ষতি থেকে বাঁচার আসল ভরসা আল্লাহর উপর।
  • পশুর গলায় কুসংস্কারমূলক বস্তু ঝোলানো নিন্দনীয়।
  • বদনজর বা ভয় থাকলে শরীয়তসম্মত পদ্ধতি গ্রহণ করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন