৫৪/৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৫২ - মালিকের অনুমতি ছাড়া দুধ দোহন নয়

ছাগল (পালন) প্রসঙ্গ

মালিকের অনুমতি ছাড়া পশুর দুধ দোহন করা যাবে না

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৫২

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে, মালিকের অনুমতি ব্যতিরেকে তোমরা কোন পশুর দুধ দোহন করবে না। তোমাদের কেউ ইহা পছন্দ করবে কি, কেউ তার ঘরে প্রবেশ করে তার সিন্দুক ভেঙ্গে তার সম্পদ ও খাদ্যসামগ্রী নিয়ে যাবে? (অর্থাৎ কখনও পছন্দ করবে না) পশুর (দুধের) উহার মালিকের খাবারের সিন্দুক (বা গোলা)। সুতরাং মালিকের অনুমতি ব্যতিরেকে কেউ কারো জানোয়ারের দুধ দোহন করবে না।

(বুখারী ২৪৩৫, মুসলিম ১৭২৬)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অন্যের সম্পদের অধিকার খুব সহজ উদাহরণে বুঝিয়েছেন। তিনি বলেছেন, মালিকের অনুমতি ছাড়া কোনো পশুর দুধ দোহন করবে না। এরপর প্রশ্ন করেছেন—কেউ কি পছন্দ করবে যে, অন্য কেউ তার ঘরে ঢুকে সিন্দুক ভেঙে তার সম্পদ ও খাবার নিয়ে যায়? যেমন কেউ নিজের খাবার ও সম্পদ এভাবে নিতে দেওয়া পছন্দ করে না, তেমনি পশুর দুধও মালিকের খাবারের ভাণ্ডারের মতো। তাই অনুমতি ছাড়া তা নেওয়া ঠিক নয়। এখানে মূল শিক্ষা হলো, অন্যের সম্পদ ছোট হোক বা বড়—তা সম্মানের সঙ্গে দেখা দরকার। দুধ অল্প মনে হলেও মালিকের অনুমতি ছাড়া নেওয়া অন্যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মালিকের অনুমতি ছাড়া পশুর দুধ দোহন করা নিষেধ।
  • অন্যের সামান্য সম্পদও অনুমতি ছাড়া নেওয়া ঠিক নয়।
  • হাদিসে দুধকে মালিকের খাদ্যভাণ্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে।
  • মুমিনের চরিত্রে অন্যের হক রক্ষার গুরুত্ব আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন