৫৬/৭. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৯৭ - স্ত্রীর সাথে মিথ্যা ও ওয়াদার আদব

সত্য ও মিথ্যা কথা বলা প্রসঙ্গে

স্ত্রীর সাথে মিথ্যা বলা ও ওয়াদা করার বিষয়ে হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৯৭

حَدَّثَنِي مَالِك عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍأَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْذِبُ امْرَأَتِي يَا رَسُولَ اللهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا خَيْرَ فِي الْكَذِبِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللهِ أَعِدُهَا وَأَقُولُ لَهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا جُنَاحَ عَلَيْكَََََ

সাফওয়ান ইবনু সুলাইম (রহঃ) হতে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি আমার স্ত্রীর সাথে মিথ্যা বলতে পারব কি? এতদুত্তরে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, মিথ্যা কথায় কোন উপকার নেই। লোকটি আবার বলল, আমি তার সাথে ওয়াদা তো করতে পারব যে, আমি তোমাকে এই জিনিস দিব। অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এতে কোন দোষ নেই। [১]

[১] অর্থাৎ পূর্ণ করার নিয়্যাতে ওয়াদা করতে কোন আপত্তি নেই। তবে কখনোই পূর্ণ করবেন না এই নিয়্যাতে ওয়াদা করলে নিশ্চয়ই গুনাহগার হবে। কেননা মিথ্যা ওয়াদা কখনও জায়েয নেই, বরং উহা মুনাফিকের আলামত। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৯৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে জিজ্ঞেস করল, সে কি স্ত্রীর সাথে মিথ্যা বলতে পারে? রাসূলুল্লাহ (সা.) বললেন, মিথ্যা কথায় কোনো কল্যাণ নেই। লোকটি আবার জানতে চাইল, সে কি স্ত্রীকে কোনো কিছু দেওয়ার ওয়াদা বা আশ্বাস দিতে পারে? তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, এতে কোনো দোষ নেই। এই হাদিসে মিথ্যার ক্ষতি স্পষ্টভাবে বলা হয়েছে। একই সঙ্গে দাম্পত্য জীবনে ভালো ব্যবহার, সান্ত্বনা দেওয়া বা সম্পর্ক সুন্দর রাখতে নরম কথা বলার একটি সীমিত সহজতার ইঙ্গিত পাওয়া যায়। তবে হাদিসের বাইরে গিয়ে মিথ্যাকে সাধারণভাবে বৈধ বলা যাবে না। মূল শিক্ষা হলো—মিথ্যা ভালো নয়, কিন্তু দাম্পত্যে ভালো কথা ও আশ্বাসের মাধ্যমে সম্পর্ক সুন্দর রাখা যেতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কথায় কল্যাণ নেই—এটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে।
  • দাম্পত্য জীবনে ভালো কথা ও আশ্বাস সম্পর্ক সুন্দর করতে পারে।
  • স্ত্রীর সাথে আচরণে নরম ভাষা ও সদ্ভাব রাখা দরকার।
  • এই বর্ণনা মিথ্যাকে সাধারণভাবে বৈধ করার দলিল নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন