১৫/৭. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৭৩ - একশ বার তাওহিদের যিকির
আল্লাহর যিকরের বর্ণনা
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু যিকিরের ফজিলত
মুয়াত্তা ইমাম মালিক : ৪৭৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৭৩
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ এ দোয়াটি দৈনিক একশত বার পাঠ করবে, এটা তার জন্য দশটি গোলাম আযাদ করা সমতুল্য হবে তার জন্য একশত নেকী হবে এবং তার (আমলনামা) হতে একশত গুনাহ মিটিয়ে দেয়া হবে আর সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তান হতে রক্ষাকবচ হবে; আর সে যে আমল পেশ করেছে অন্য কেউ তা হতে শ্রেষ্ঠ কোন আমল পেশ করে নি একমাত্র সে ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি (তার) এই আমল অপেক্ষা অধিক আমল করেছে।
(বুখারী ৩২৯৩, মুসলিম ২৬৭১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাওহিদের যিকির শিখিয়েছেন: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। যে ব্যক্তি দিনে একশত বার এটি পাঠ করবে, তার জন্য দশটি গোলাম আযাদ করার সমতুল্য সাওয়াব, একশত নেকী, একশত গুনাহ মাফ এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, তার চেয়ে ভালো আমল কেউ পেশ করবে না, তবে যে এর চেয়ে বেশি আমল করেছে। এই হাদিস দৈনিক যিকিরের গুরুত্ব ও তাওহিদের স্মরণ শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিদিন তাওহিদের যিকির করা বড় ফজিলতের আমল।
- এই যিকিরে আল্লাহর একত্ব, মালিকানা, প্রশংসা ও ক্ষমতা স্বীকার করা হয়।
- হাদিসে একশ বার পাঠের নির্দিষ্ট ফজিলত উল্লেখ করা হয়েছে।
- যিকির দিনের আমলকে আল্লাহর স্মরণে ভরে দেয়।
