১৫/৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৮৭ - তাহাজ্জুদের শুরুতে নবীজির দোয়া

দু‘আ

তাহাজ্জুদের দোয়া: প্রশংসা, ঈমান ও ক্ষমা প্রার্থনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৮৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ عَنْ طَاوُسٍ الْيَمَانِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَقُولُ اللهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اَللّٰهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মধ্য রাত্রে যখন (তাহাজ্জুদ) নামাযের জন্য দাঁড়াতেন, তখন বলতেন, اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ، اَللّٰهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلٰهَ إِلَّا أَنْتَ হে আল্লাহ্! হামদ আপনারই জন্য, আপনি আসমান ও যমীনের জ্যোতি, আপনারই জন্য হামদ, আপনি আসমান ও যমীনের রক্ষক, আপনারই জন্য হামদ, আসমান ও যমীনের এবং এতদুভয়ে যা কিছু সকলেরই প্রভু আপনি।আপনি সত্য, আপনার বাণী সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত ও জাহান্নাম সত্য, কেয়ামত সত্য। হে আল্লাহ্! আপনার প্রতি আমি অনুগত হয়েছি, আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার উপরই তাওয়াক্কুল করেছি, আপনার দিকেই রুজু করেছি, আপনার জন্যই আপনার শত্রুদের সাথে বিবাদ করেছি এবং আপনারই কাছে বিচার প্রার্থনা করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন আমার পূর্বের ও পরের পাপসমূহ, আমার গোপন ও প্রকাশ্যে কৃত অপরাধসমূহ। আপনিই আমার মাবুদ আপনি ব্যতীত অন্য কোন মাবুদ নেই।

(বুখারী ১১৬০, মুসলিম ৭৬৯)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মধ্যরাতে নামাজে দাঁড়ানোর সময় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বলতেন, তা এসেছে। দোয়ায় প্রথমে আল্লাহর হামদ করা হয়েছে। আল্লাহকে আসমান ও জমিনের জ্যোতি, রক্ষক এবং প্রভু বলা হয়েছে। এরপর সত্য বিষয়গুলোর কথা এসেছে: আল্লাহ সত্য, তাঁর কথা সত্য, ওয়াদা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য এবং কিয়ামত সত্য। এরপর বান্দার অবস্থা প্রকাশ করা হয়েছে—আমি আপনার প্রতি অনুগত, আপনার ওপর ঈমান এনেছি, আপনার ওপর তাওয়াক্কুল করেছি এবং আপনার দিকে ফিরেছি। শেষে পূর্বের, পরের, গোপন ও প্রকাশ্য ভুলের ক্ষমা চাওয়া হয়েছে। এই হাদিস তাহাজ্জুদের দোয়া, আল্লাহর প্রশংসা এবং ক্ষমা প্রার্থনার সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাহাজ্জুদের শুরুতে আল্লাহর প্রশংসা করা উত্তম আমলের অংশ।
  • দোয়ায় ঈমান, তাওয়াক্কুল ও আল্লাহর দিকে ফেরার কথা থাকতে পারে।
  • গোপন ও প্রকাশ্য ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
  • জান্নাত, জাহান্নাম ও কিয়ামতের সত্যতা ঈমানের অংশ হিসেবে উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন