১৬/৫. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫১৮ - গরিবের খোঁজখবর ও কবরের পাশে জানাযা

জানাযার তাকবীর

মিসকীন নারীর জানাযা: কবরের পাশে চার তাকবীর

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫১৮

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ مِسْكِينَةً مَرِضَتْ فَأُخْبِرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَرَضِهَا وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُ الْمَسَاكِينَ وَيَسْأَلُ عَنْهُمْ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَاتَتْ فَآذِنُونِي بِهَا فَخُرِجَ بِجَنَازَتِهَا لَيْلًا فَكَرِهُوا أَنْ يُوقِظُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِالَّذِي كَانَ مِنْ شَأْنِهَا فَقَالَ أَلَمْ آمُرْكُمْ أَنْ تُؤْذِنُونِي بِهَا. فَقَالُوا يَا رَسُولَ اللهِ كَرِهْنَا أَنْ نُخْرِجَكَ لَيْلًا وَنُوقِظَكَ فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى صَفَّ بِالنَّاسِ عَلَى قَبْرِهَا وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ.

আবূ উমামা (রহঃ) হতে বর্ণিতঃ

জনৈক মিসকীন স্ত্রীলোক অসুস্থ হলে রাসূলুল্লাহ (ﷺ)-কে তার রোগের খবর দেয়া হয়। (আবূ উমামা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস ছিল, তিনি মিসকীনদের শুশ্রূষা করতেন এবং তাদের খোঁজ-খবর রাখতেন। তাই রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই স্ত্রীলোকের মৃত্যু হলে তোমরা তার মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছাবে। কিন্তু তার জানাযা বের করা হল রাত্রে। তাই তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে জাগানো উচিত মনে করলেন না।যখন ফজর হল, তখন তার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে খবর দেয়া হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি কি তোমাদেরকে তার সংবাদ দেয়ার জন্য বলিনি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনার কষ্ট হবে মনে করে আমরা সংবাদ দেয়া ভাল মনে করিনি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বের হলেন এবং তার কবরে লোকজনকে নিয়ে জানাযার জন্য দাঁড়ালেন। অতঃপর চারটি তকবীর বললেন।

(উল্লেখিত হাদীসের অর্থে আবূ হুরায়রা (রাঃ) কর্তৃক মুত্তাসিল সনদে হাদীস বর্ণিত হয়েছে, নাসাঈ ১৯০৭, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন, [সহীহ ও যয়ীফ সুনানে নাসাঈ])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মিসকীন নারীর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা এসেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকীনদের শুশ্রূষা করতেন এবং তাদের খবর রাখতেন। তিনি বলেছিলেন, ওই নারী মারা গেলে তাঁকে জানাতে। কিন্তু জানাযা রাতে বের করা হয়, আর সাহাবিরা তাঁকে জাগানো ঠিক মনে করেননি। সকালে জানানো হলে তিনি বললেন, তিনি তো খবর দিতে বলেছিলেন। এরপর তিনি বের হয়ে তাঁর কবরের পাশে লোকজনকে নিয়ে জানাযার জন্য দাঁড়ালেন এবং চার তাকবীর বললেন। এই হাদিসে দরিদ্র মানুষের মর্যাদা, খবর নেওয়া এবং কবরের পাশে জানাযার ঘটনা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি صلى الله عليه وسلم মিসকীনদের শুশ্রূষা করতেন এবং খোঁজ রাখতেন।
  • তিনি মৃত্যুর খবর দিতে বলেছিলেন, যাতে জানাযায় অংশ নিতে পারেন।
  • কবরের পাশে লোকজন নিয়ে চার তাকবীরে জানাযা পড়ার ঘটনা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন