১৬/৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫২০ - জানাযার নামাজের দোয়া
জানাযার নামাযে মুসল্লি কি পড়বেন
জানাযার নামাজের দোয়া: আবূ হুরায়রা (রা)-এর শেখানো পদ্ধতি
মুয়াত্তা ইমাম মালিক : ৫২০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫২০
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ كَيْفَ تُصَلِّي عَلَى الْجَنَازَةِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا لَعَمْرُ اللهِ أُخْبِرُكَ أَتَّبِعُهَا مِنْ أَهْلِهَا فَإِذَا وُضِعَتْ كَبَّرْتُ وَحَمِدْتُ اللهَ وَصَلَّيْتُ عَلَى نَبِيِّهِ ثُمَّ أَقُولُ اللهُمَّ إِنَّهُ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اللهُمَّ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيئًا فَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهِ اللهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ.
আবূ সাঈদ মাকবুরী (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ সাঈদ মাকবুরী (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তাঁর পিতা জানাযার নামাজ কিভাবে আদায় করবেন তা আবূ হুরায়রা (রাঃ)-এর নিকট প্রশ্ন করলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেছেন, আল্লাহর স্থায়িত্বের কসম, আমি তোমাকে (এটার নিয়ম) শিখিয়ে দেব। আমি মৃত ব্যক্তির পরিবার-পরিজন হতে জানাযার সাথে চলি। জানাযা যখন রাখা হয়, আমি তখন তাকবির বলি এবং আল্লাহর হামদ ও তাঁর নবীর উপর দরূদ পাঠ করি।তারপর বলিঃ اَللّٰهُمَّ إِنَّهُ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اللهُمَّ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيئًا فَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهِ اللهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ. হে আল্লাহ! এ ব্যক্তি আপনার বান্দা এবং আপনার বান্দা ও বান্দীর পুত্র, সে সাক্ষ্য দিত যে, আপনি ব্যতীত অন্য কোন মা’বুদ নেই এবং মুহাম্মদ (ﷺ) আপনার বান্দা ও আপনার রাসূল, আপনি এই বান্দা সম্পর্কে অধিক জ্ঞাত। হে আল্লাহ! এই ব্যক্তি যদি প্রকৃত নেক বান্দা হন তবে তাঁর নেকী বৃদ্ধি করুন। আর যদি সে মন্দ লোক হয় তবে তাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ! এর পুণ্যের সওয়াব হতে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তার পর আমাদেরকে ফিতনায় লিপ্ত করবেন না।
(হাদীসটি মারফু এর হুকুম বহন করে অন্যদিকে আলবানী হাদীসটি দ্বারা দলীল গ্রহণ করেছেন [আহকামুল জানায়েজ পৃঃ ১২৫])
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাযার নামাজের দোয়া ও পদ্ধতি নিয়ে আবূ হুরায়রা (রা)-এর শিক্ষা এসেছে। তাঁর কাছে জানাযার নামাজ কিভাবে পড়বেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি মৃত ব্যক্তির পরিবার থেকে জানাযার সঙ্গে চলেন। জানাযা রাখা হলে তিনি তাকবীর বলেন, আল্লাহর হামদ করেন এবং নবী صلى الله عليه وسلم-এর ওপর দরূদ পাঠ করেন। এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া করেন: সে আল্লাহর বান্দা, আল্লাহ এক এবং মুহাম্মদ صلى الله عليه وسلم আল্লাহর বান্দা ও রাসূল—এই সাক্ষ্যের কথা উল্লেখ করে আল্লাহর কাছে তার ভালো বাড়ানো বা মন্দ ক্ষমা করার প্রার্থনা করেন। শেষে জীবিতদের জন্যও সওয়াব থেকে বঞ্চিত না করা ও ফিতনা থেকে বাঁচানোর দোয়া আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযায় তাকবীরের পর আল্লাহর হামদ ও নবী صلى الله عليه وسلم-এর ওপর দরূদ পাঠের কথা এসেছে।
- মৃত ব্যক্তির ঈমানের সাক্ষ্য উল্লেখ করে তার জন্য দোয়া করা হয়েছে।
- দোয়ায় জীবিতদের জন্যও সওয়াব ও ফিতনা থেকে বাঁচার আবেদন আছে।
