১৭/৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৭৭ - অন্যায়ভাবে আটক সম্পদ ও যাকাত

ঋণের যাকাত

অন্যায়ভাবে আটক সম্পদ ফেরত ও যাকাতের হিসাব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৭৭

- و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَتَبَ فِي مَالٍ قَبَضَهُ بَعْضُ الْوُلَاةِ ظُلْمًا يَأْمُرُ بِرَدِّهِ إِلَى أَهْلِهِ وَيُؤْخَذُ زَكَاتُهُ لِمَا مَضَى مِنْ السِّنِينَ ثُمَّ عَقَّبَ بَعْدَ ذَلِكَ بِكِتَابٍ أَنْ لَا يُؤْخَذَ مِنْهُ إِلَّا زَكَاةٌ وَاحِدَةٌ فَإِنَّهُ كَانَ ضِمَارًا.

আইয়ূব ইবনু আবি তামীমা সাখতিয়ানী (রহঃ) হতে বর্ণিতঃ

উমাইয়া শাসকগণ অবৈধভাবে যে সমস্ত মাল কবজা করে নিয়েছিলেন সে সম্পর্কে নির্দেশ দিতে যেয়ে উমর ইবনু আবদুল আযীয (রহঃ) লিখেছেন প্রকৃত মালিকদের নিকট ঐগুলি ফিরিয়ে দেওয়া হোক এবং যে কয় বৎসর অতিবাহিত হয়েছে হিসাব করে সে কয় বৎসরের যাকাত এটা হতে আদায় করে নেওয়া হোক। পরে আরেকটি পত্রে লিখেন এ কয় বৎসরের যাকাত যেন উসুল না করা হয়, কেবল এক বৎসরের যাকাত নেওয়া হয়, কেননা ইহা মাল-ই-যিমারের অন্তর্ভুক্ত। [১]

[১] যিমার: এমন সম্পদকে বলা হয় যা পাওয়ার আর আশা নাই। যেমন ছিনতাই হয়ে গেলে বা চোরে নিয়ে গেলে। এই ধরনের সম্পদ হাতে ফিরে আসার তারিখ হতে পূর্ণ এক বৎসর অতিবাহিত হলে পর যাকাত ওয়াজিব হয়। (হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৭৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইবনু আবদুল আযীয (র)-এর দুটি নির্দেশ এসেছে। উমাইয়া শাসকগণ অন্যায়ভাবে যে সম্পদ কবজা করেছিল, সে বিষয়ে তিনি প্রথমে লিখেছিলেন, প্রকৃত মালিকদের কাছে সম্পদ ফিরিয়ে দেওয়া হোক এবং অতিবাহিত বছরগুলোর যাকাত হিসাব করে নেওয়া হোক। পরে আরেক পত্রে তিনি লিখলেন, এত বছরের যাকাত নেওয়া হবে না; শুধু একবার যাকাত নেওয়া হবে, কারণ এটি মাল-ই-যিমার বা এমন সম্পদ ছিল যা মালিকের হাতে ছিল না। এখানে মূল শিক্ষা হলো, অন্যায়ভাবে আটক সম্পদ ফেরত দেওয়া জরুরি এবং যাকাতের হিসাবেও মালিকের দখল ও ব্যবহারের বিষয় বিবেচিত হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যায়ভাবে নেওয়া সম্পদ প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে বলা হয়েছে।
  • মালিকের হাতে না থাকা সম্পদের যাকাত আলাদাভাবে বিবেচিত হয়েছে।
  • প্রথম নির্দেশের পর পরের নির্দেশে একবার যাকাতের কথা এসেছে।
  • যাকাতের হিসাব করতে সম্পদের বাস্তব অবস্থাও দেখা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন