১৮/৯. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৪৪ - রমযানে সহবাসের কাফফারা ও তাওবা

রমযানের রোযা ভঙ্গ করার কাফ্ফারা

রমযানে সহবাসের কাফফারা: অনুতাপ, সামর্থ্য ও করণীয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৪৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَطَاءِ بْنِ عَبْدِ اللهِ الْخُرَاسَانِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ نَحْرَهُ وَيَنْتِفُ شَعْرَهُ وَيَقُولُ هَلَكَ الْأَبْعَدُ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا ذَاكَ فَقَالَ أَصَبْتُ أَهْلِي وَأَنَا صَائِمٌ فِي رَمَضَانَ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَسْتَطِيعُ أَنْ تُعْتِقَ رَقَبَةً فَقَالَ لَا فَقَالَ هَلْ تَسْتَطِيعُ أَنْ تُهْدِيَ بَدَنَةً قَالَ لَا قَالَ فَاجْلِسْ فَأُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقِ تَمْرٍ فَقَالَ خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ مَا أَحَدٌ أَحْوَجَ مِنِّي فَقَالَ كُلْهُ وَصُمْ يَوْمًا مَكَانَ مَا أَصَبْتَ -قَالَ مَالِك قَالَ عَطَاءٌ فَسَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ كَمْ فِي ذَلِكَ الْعَرَقِ مِنْ التَّمْرِ فَقَالَ مَا بَيْنَ خَمْسَةَ عَشَرَ صَاعًا إِلَى عِشْرِيْنَ.قَالَ مَالِك سَمِعْتُ أَهْلَ الْعِلْمِ يَقُولُونَ لَيْسَ عَلَى مَنْ أَفْطَرَ يَوْمًا فِي قَضَاءِ رَمَضَانَ بِإِصَابَةِ أَهْلِهِ نَهَارًا أَوْ غَيْرِ ذَلِكَ الْكَفَّارَةُ الَّتِي تُذْكَرُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ أَصَابَ أَهْلَهُ نَهَارًا فِي رَمَضَانَ وَإِنَّمَا عَلَيْهِ قَضَاءُ ذَلِكَ الْيَوْمِ قَالَ مَالِك وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ فِيهِ إِلَيَّ.

সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

জনৈক বেদুঈন বুক চাপড়াতে চাপড়াতে এবং চুল টানতে টানতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এল। সে বলতেছিল (পুণ্য হতে) দূরবর্তী ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সে কি? সে বলল, আমি স্ত্রীর সাথে রমযানে সহবাস করেছি অথচ আমি রোজাদার। রাসূলুল্লাহ্ (ﷺ) (এটা শুনে) বললেন, তুমি একটি গোলাম আযাদ করার শক্তি রাখ কি? সে বলল, না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, একটি উট হাদয়ি স্বরূপ পাঠাইবার সামর্থ্য রাখ কি? সে বলল, না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি বস।অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক টুকরি খেজুর আনা হল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এটা নাও এবং সদকা কর। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ্ (ﷺ) আমার অপেক্ষা অধিক মুহতাজ কাউকেও আমি পাইনি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এটা তুমি খাও এবং স্ত্রী সহবাসের কাফফারাস্বরূপ একদিন রোজা রাখ। (বাইহাকী বর্ণনা করেন [সুনানে কুবরা ৪/২২৭] মালিক (রহঃ) বলেন, আতা খোরাসানী (রহঃ) বলেছেন, আমি সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ)-কে প্রশ্ন করলাম, সেই টুকরিতে কত খেজুর ছিল? তিনি বললেন, পনের صَاعًا হতে বিশ صَاعًا পর্যন্ত। [১]ইয়াহিয়া (রহঃ) বলেন, মালিক (রহঃ) বলেছেন, আমি আহলে ইলমকে (বিজ্ঞ উলামা) বলতে শুনেছি, যে ব্যক্তি রমযানের কাযা (করতে গিয়ে) দিনে তার স্ত্রীর সাথে সহবাস অথবা অন্য কারণে রোজা ভঙ্গ করে ফেলে, তার উপর কাফফারা (ওয়াজিব) হবে না। যে কাফফারার কথা রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণিত হয়েছে, তা সেই ব্যক্তি সম্বন্ধে যে ব্যক্তি রমযান মাসে আপন স্ত্রীর সাথে দিনে সহবাস করেছে। অবশ্য সেই ব্যক্তির উপর সেই দিনের কাযা (ওয়াজিব) হবে। মালিক (রহঃ) বলেন, এটাই সর্বাপেক্ষা পছন্দনীয় যা আমি এই ব্যাপারে শুনেছি।

[১] صَاعًا ছা’- খাদ্যশস্যের একটি পরিমাণ, প্রায় তিন সের ওজনের।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৪৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এক বেদুঈন খুব চিন্তিত অবস্থায় রাসূলুল্লাহ্ صلى الله عليه وسلم-এর কাছে আসে। সে জানায়, রমযানে রোযাদার অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছে। নবীজি صلى الله عليه وسلم তাকে প্রথমে গোলাম আযাদ করার সামর্থ্য আছে কি না জিজ্ঞেস করেন। সে না বলে। এরপর একটি উট হাদয়ি হিসেবে পাঠানোর সামর্থ্য আছে কি না জিজ্ঞেস করেন। সে তাতেও অক্ষমতা জানায়। পরে খেজুর আনা হলে তাঁকে তা সদকা করতে বলা হয়। লোকটি জানায়, তার চেয়ে অভাবী কেউ নেই। তখন তাকে খেতে বলা হয় এবং স্ত্রী সহবাসের বদলে একদিন রোযা রাখতে বলা হয়। শেষে ইমাম মালিক (র) রমযানের কাযা রোযা ভাঙার বিষয়েও আলাদা কথা উল্লেখ করেন। তাই এই হাদিসে রমযানের রোযা, সহবাসের কাফফারা এবং সামর্থ্য বিবেচনার দিকটি আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমযানে রোযাদার অবস্থায় সহবাস গুরুতর বিষয় হিসেবে এসেছে।
  • কাফফারায় ব্যক্তির সামর্থ্য জিজ্ঞেস করা হয়েছে।
  • অভাবী হলে তার অবস্থাও বিবেচনায় নেওয়া হয়েছে।
  • রমযানের মূল রোযা ও কাযা রোযার বিধানকে এক করে দেখা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন