১৯/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৭৬ - ই’তিকাফ
ই‘তিকাফের বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ৬৭৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৭৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَكَفَ يُدْنِي إِلَيَّ رَأْسَهُ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফে থাকা অবস্থায় তাঁর শির আমার দিকে ঝুঁকিয়ে দিতেন, আমি তাঁর চুল চিরুনি দিয়ে আঁচড়িয়ে দিতাম। আর তিনি হাজতে-ইনসানী (পায়খানা-প্রস্রাবের আবশ্যক) ব্যতীত গৃহে প্রবেশ করতেন না।
(বুখারী ২০২৯, মুসলিম ২৯৭)
