১৯/২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৭৯ - ই’তিকাফ
যা ছাড়া ই‘তিকাফ হয় না
মুয়াত্তা ইমাম মালিক : ৬৭৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৭৯
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَنَافِعًا مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَا لَا اعْتِكَافَ إِلَّا بِصِيَامٍ بِقَوْلِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى فِي كِتَابِهِ ﴾ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ مِنْ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ﴿ فَإِنَّمَا ذَكَرَ اللهُ الْاعْتِكَافَ مَعَ الصِّيَامِ ১১২২-قَالَ مَالِك وَعَلَى ذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا أَنَّهُ لَا اعْتِكَافَ إِلَّا بِصِيَامٍ.
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর কাছে খবর পৌঁছেছে যে, কাসিম ইবনু মুহাম্মদ (রহঃ) ও আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-এর মাওলা নাফি’ (রহঃ) বলেছেন, ইতিকাফ জায়েয নয় রোযা ব্যতীত, কারণ কোরআনে ইরশাদ হয়েছে وَكُلُوْا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ مِنْ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ . আর তোমরা পানাহার কর যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর নিশাগমন-পর্যন্ত সিয়াম পূর্ণ কর। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সঙ্গত হইও না। ২ ১৮৭ আল্লাহ তা‘আলা ইতিকাফের উল্লেখ করেছেন রোযার সাথে।মালিক (রহঃ) বলেন, আমাদের নিকট মাসআলা অনুরূপ। রোযা ব্যতীত ইতিকাফ হয় না।(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
