২/৮. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭১ - মোজার উপর মাসেহ ও জামাতে নামাজের আদব
পদাবরণী বা মোজা মাসেহ
মোজার উপর মাসেহ: তাবুকের ঘটনার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৭১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭১
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبَّادِ بْنِ زِيَادٍ مِنْ وَلَدِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِحَاجَتِهِ فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ الْمُغِيرَةُ فَذَهَبْتُ مَعَهُ بِمَاءٍ فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَكَبْتُ عَلَيْهِ الْمَاءَ فَغَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْ جُبَّتِهِ فَلَمْ يَسْتَطِعْ مِنْ ضِيقِ كُمَّيْ الْجُبَّةِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَ يَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَؤُمُّهُمْ وَقَدْ صَلَّى بِهِمْ رَكْعَةً فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ عَلَيْهِمْ فَفَزِعَ النَّاسُ فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْسَنْتُمْ.
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব-পায়খানার প্রয়োজনে বাহিরে গেলেন। মুগীরা (রাঃ) বলেন, আমি পানি নিয়ে তাঁর সাথে চললাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাঁর প্রয়োজন পূর্ণ করে) আসলেন, আমি তাঁর হস্তদ্বয়ের উপর পানি ঢাললাম, তিনি তাঁর মুখমণ্ডল ধুলেন। তারপর তাঁর হস্তদ্বয় জুব্বার আস্তিন হতে বের করতে চেষ্টা করলেন। জুব্বার আস্তিনের সংকীর্ণতার দরুন তিনি (বাহির করতে) সক্ষম হলেন না। তাই জুব্বার নিচ দিয়ে উভয় হাত বের করলেন, তারপর দুই হাত ধুলেন, মাথা মাসেহ করলেন এবং মোজার উপর মাসেহ করলেন।তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, তখন আবদুর রহমান ইবনু ‘আউফ (রাঃ) (লোকের) ইমামতি করতেছিলেন, তিনি এক রাকাত সমাপ্তও করেন। যেই এক রাকাত তাঁদের অবশিষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের সাথে সেই রাকাত আদায় করলেন। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে (তাঁর অনুপস্থিতিতে নামায শুরু করায় বেআদবী হয়েছে ভেবে) ঘাবড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামায শেষে বললেন, তোমরা ভাল করেছ।
(বুখারী ১৮২, মুসলিম ২৭৪)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওযূর একটি ঘটনা এসেছে। মুগীরা (রাঃ) পানি নিয়ে সঙ্গে ছিলেন। নবীজি মুখ ধুলেন, হাত ধোয়ার জন্য জুব্বার আস্তিন সংকীর্ণ হলে নিচ দিয়ে হাত বের করলেন, তারপর মাথা মাসেহ করলেন এবং মোজার উপর মাসেহ করলেন। এরপর তিনি ফিরে এসে দেখলেন, আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) ইমামতি করছেন এবং এক রাকাত হয়ে গেছে। নবীজি বাকি রাকাত তাঁদের সঙ্গে আদায় করলেন। পরে লোকদের বললেন, তোমরা ভালো করেছ। এতে মোজার উপর মাসেহ, জামাতের শৃঙ্খলা এবং সময়মতো নামাজ শুরু করার শিক্ষা আছে। এই ঘটনার শেষে নবীজি তাঁদের ভালো বলেছেন—এটি সাহাবীদের জন্য স্বস্তির কথা ছিল। তাই হাদিসে পবিত্রতা ও জামাত দুটো দিকই আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মোজার উপর মাসেহের দৃষ্টান্ত নবীজির আমলে এসেছে।
- নামাজের সময় হলে জামাত শুরু করার গুরুত্ব বোঝা যায়।
- ইমামতি ও অনুসরণের ক্ষেত্রে সাহাবীদের আদব ছিল।
