২/৮. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪ - মোজার উপর মাসেহের শর্ত ও ভুলে গেলে করণীয়
পদাবরণী বা মোজা মাসেহ
মোজার উপর মাসেহ: শর্ত, আমল ও ভুল সংশোধন
মুয়াত্তা ইমাম মালিক : ৭৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رُقَيْشٍ أَنَّهُ قَالَ رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَتَى قُبَا فَبَالَ ثُمَّ أُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ ثُمَّ جَاءَ الْمَسْجِدَ فَصَلَّى১قَالَ يَحْيَى و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ تَوَضَّأَ وُضُوءَ الصَّلَاةِ ثُمَّ لَبِسَ خُفَّيْهِ ثُمَّ بَالَ ثُمَّ نَزَعَهُمَا ثُمَّ رَدَّهُمَا فِي رِجْلَيْهِ أَيَسْتَأْنِفُ الْوُضُوءَ فَقَالَ لِيَنْزِعْ خُفَّيْهِ وَلْيَغْسِلْ رِجْلَيْهِ وَإِنَّمَا يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ بِطُهْرِ الْوُضُوءِ وَأَمَّا مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا غَيْرُ طَاهِرَتَيْنِ بِطُهْرِ الْوُضُوءِ فَلَا يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ১قَالَ و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ تَوَضَّأَ وَعَلَيْهِ خُفَّاهُ فَسَهَا عَنْ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ حَتَّى جَفَّ وَضُوءُهُ وَصَلَّى قَالَ لِيَمْسَحْ عَلَى خُفَّيْهِ وَلْيُعِدْ الصَّلَاةَ وَلَا يُعِيدُ الْوُضُوءَ ১و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ غَسَلَ قَدَمَيْهِ ثُمَّ لَبِسَ خُفَّيْهِ ثُمَّ اسْتَأْنَفَ الْوُضُوءَ فَقَالَ لِيَنْزِعْ خُفَّيْهِ ثُمَّ لْيَتَوَضَّأْ وَلْيَغْسِلْ رِجْلَيْهِ.
সা’ঈদ ইবনু আবদুর রহমান ইবনু রুকাইশ আশআরী (র) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবনু মালিক (রাঃ ক)-কে দেখেছি, তিনি কোবা আসলেন, তারপর প্রস্রাব করলেন। অতঃপর তাঁর কাছে পানি আনা হলে তিনি অযূ করলেন, মুখমণ্ডল ধুলেন, দু’হাত ধুলেন কনুই পর্যন্ত, মাথা মাসেহ করলেন, আর মোজার উপর মাসেহ করলেন, তারপর মসজিদে এলেন এবং নামায আদায় করলেন।ইয়াহিয়া (র) বলেন, মালিক (র)-কে প্রশ্ন করা হল ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ওজু করেছে নামাযের ওজুর মত, অতঃপর তার মোজা পরিধান করেছে, তারপর প্রস্রাব করেছে, তারপর মোজা খুলে আবার পায়ে পরিধান করেছে। সে ব্যক্তি নতুন করে ওজু করবে কি? তিনি বললেন সে মোজা খুলে নিবে। তারপর ওজু করবে এবং দু’পা ধুবে। যে ব্যক্তি উভয় পা মোজায় ওজুর মত পবিত্রাবস্থায় দাখিল করেছে, সে ব্যক্তি মোজায় মাসেহ করতে পারবে। আর যে ওজুর মত পবিত্রাবস্থায় উভয় পা মোজায় দাখিল করে নি সে মোজা মাসেহ করবে না।মালিক (র)-কে প্রশ্ন করা হল এমন এক ব্যক্তি প্রসঙ্গে, যে ব্যক্তি ওজু করেছে তার পরিধানে মোজা থাকা অবস্থায়, কিন্তু সে মোজায় মাসেহ করতে ভুলে গিয়েছে। (এই অবস্থায়) তার ওজু (ওজুর অঙ্গসমূহ) শুকিয়ে গিয়েছে এবং সে নামায আদায় করেছে (তার হুকুম কি?)। তিনি বললেন, সেই ব্যক্তি মোজার উপর মাসেহ করবে এবং নামায নতুন করে আদায় করবে, ওজু পুনরায় করতে হবে না।মালিক (র)-কে প্রশ্ন করা হল এমন এক ব্যক্তি প্রসঙ্গে, যে তার দুই পা (প্রথম) ধুয়েছে, তারপর মোজা পরেছে, অতঃপর ওজু শুরু করেছে। তিনি বললেন, সে মোজা খুলে ফেলবে, তারপর ওজু করবে এবং (যথারীতি) উভয় পা ধুবে।(হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আনাস ইবনু মালিক (রাঃ)-এর আমল এসেছে। তিনি কোবায় এসে প্রস্রাব করেন, তারপর ওযূ করেন—মুখ, কনুই পর্যন্ত হাত, মাথা মাসেহ এবং মোজার উপর মাসেহ করেন। এরপর মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। পরে মালিক (র)-কে কয়েকটি প্রশ্ন করা হয়। তিনি বলেন, যে ব্যক্তি ওযূর পবিত্র অবস্থায় দুই পা মোজায় ঢুকিয়েছে, সে মোজার উপর মাসেহ করতে পারবে। কিন্তু পা পবিত্র অবস্থায় না ঢুকালে মাসেহ করবে না। কেউ মোজার উপর মাসেহ করতে ভুলে নামাজ পড়ে ফেললে, সে মোজার উপর মাসেহ করবে এবং নামাজ পুনরায় পড়বে; পুরো ওযূ নতুন করে লাগবে না। এতে শর্ত ও সংশোধন দুটোই বোঝা যায়। এই অংশগুলো একসাথে পড়লে বোঝা যায়, মালিক (র) মাসেহের শর্তকে খুব স্পষ্টভাবে ধরেছেন। ভুল হলে সংশোধন করতে হবে, কিন্তু অযথা সবকিছু নতুন করার কথা বলেননি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মোজার উপর মাসেহের জন্য পা পবিত্র অবস্থায় মোজায় ঢোকানো জরুরি।
- ভুলে গেলে সংশোধনের পথ আছে, তবে নামাজ পুনরায় পড়ার কথা এসেছে।
- সাহাবীদের আমলে মোজার উপর মাসেহের ব্যবহার দেখা যায়।
