২০/২২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৬৪ - ইহরাম অবস্থায় বিবাহের নিষেধ

ইহরাম থাকা অবস্থায় বিবাহ করা

ইহরাম অবস্থায় বিবাহ: মুহরিমের জন্য স্পষ্ট নিষেধ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৬৪

- و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ أَخِي بَنِي عَبْدِ الدَّارِ أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدِ اللهِ أَرْسَلَ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ وَأَبَانُ يَوْمَئِذٍ أَمِيرُ الْحَاجِّ وَهُمَا مُحْرِمَانِ إِنِّي قَدْ أَرَدْتُ أَنْ أُنْكِحَ طَلْحَةَ بْنَ عُمَرَ بِنْتَ شَيْبَةَ بْنِ جُبَيْرٍ وَأَرَدْتُ أَنْ تَحْضُرَ فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ أَبَانُ وَقَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَنْكِحِ الْمُحْرِمُ وَلَا يُنْكِحُ وَلَا يَخْطُبُ.

নুবাইহ্ ইবনু ওয়াহাব (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁকে উমর ইবনু উবায়দুল্লাহ্ (রহঃ)-এর এবং আবান ইবনু উসমান (রহঃ)-এর নিকট বলে পাঠালেন, (তাঁরা দু’জনে তখন ইহরাম অবস্থায় ছিলেন) শায়বাহ্ ইবনু যুবায়রের মেয়ের সহিত আমার পুত্র তালহা ইবনু উমরের বিবাহ প্রদান করতে ইচ্ছা করেছি। আপনিও এতে শামিল হবেন বলে আশা করি। এই সংবাদ পেয়ে আবান ইবনু উসমান (রহঃ) আসতে অনিচ্ছা প্রকাশ করে বললেন, উসমান ইবনু আফফান (রাঃ)-এর নিকট আমি শুনেছি, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মুহরিম (ইহরামরত ব্যক্তি) নিজেও বিবাহ করবে না এবং অন্যকেও বিবাহ করাবে না এবং বিবাহের পয়গামও দিবে না।

(সহীহ, মুসলিম ১৪০৯)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইহরাম অবস্থায় বিবাহের বিধান। বর্ণনায় এসেছে, উমার ইবনু উবায়দুল্লাহ র. তাঁর পুত্র তালহার বিবাহে আবান ইবনু উসমান র.-কে উপস্থিত হতে চাইলেন, অথচ তাঁরা ইহরাম অবস্থায় ছিলেন। আবান র. এতে আপত্তি করেন এবং উসমান ইবনু আফফান রা.-এর মাধ্যমে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা উল্লেখ করেন। রাসূল صلى الله عليه وسلم বলেছেন, মুহরিম ব্যক্তি নিজে বিবাহ করবে না, অন্যকে বিবাহ করাবে না এবং বিবাহের পয়গামও দেবে না। এই হাদিস খুব সরলভাবে ইহরামের সময় কিছু সামাজিক কাজ থেকেও বিরত থাকার শিক্ষা দেয়। ইহরাম শুধু পোশাক নয়; এর সঙ্গে আচরণের সংযমও জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুহরিম অবস্থায় নিজে বিবাহ করা নিষিদ্ধ।
  • ইহরামে অন্যের বিবাহ করানোও নিষিদ্ধ।
  • বিবাহের পয়গাম দেওয়ার ক্ষেত্রেও ইহরামের সীমা মানতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন