২০/৩৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৯৮ - কা'বার ভিত্তি ও হাতীমের শিক্ষা

কা‘বা শরীফ নির্মাণ

কা'বার ভিত্তি, হাতীম ও নবীজির বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৯৮

قَالَ يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَخْبَرَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوْا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ أَفَلَا تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُقَالَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أُرَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلَامَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلَّا أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيْمَ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ) বলেন, তুমি কি লক্ষ করনি, তোমার কওম কুরাইশগণ যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করে তখন ইবরাহীম (আঃ) যে চৌহদ্দি নিয়ে এটা নির্মাণ করেছিলেন ইহা হতে কিছু কমিয়ে ফেলেছিল? আয়েশা (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ্! ইবরাহীম (আঃ) যেমন বানিয়ে ছিলেন তদ্রূপ আপনি বানিয়ে দিচ্ছেন না কেন? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার কওমের কুফরির অবস্থা যদি অতি নিকট না হত তবে নিশ্চয়ই আমি তদ্রূপ বানিয়ে দিতাম। [১]আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ) বলেন, আয়েশা (রাঃ) যদি এটা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট হতে শুনে থাকেন, আমার ধারণা এই কারণেই রাসূলুল্লাহ্ (ﷺ) তাওয়াফের সময় হাতীম সংলগ্ন রুকনে শামী এবং রুকনে ইরাকী ইস্তিলাম করতেন না, ছুঁতেন না। কেননা ইবরাহীম (আঃ)-এর বুনিয়াদের উপর কা’বা শরীফের নির্মাণ হয়নি।

[১] বেশি দিন হয়নি এরা মুসলমান হয়েছে। এখন যদি এটা ভেঙে পুনর্নির্মাণ করতে যাই তবে এদের মনে আঘাত লাগতে পারে। (বুখারী ১৫৮৩, মুসলিম ১৩৩৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা'বা শরীফের নির্মাণ নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা (রা)-এর কথোপকথন এসেছে। নবীজি জানান, কুরাইশরা কা'বা পুনর্নির্মাণের সময় ইবরাহীম (আ)-এর মূল ভিত্তি থেকে কিছু অংশ কমিয়ে ফেলেছিল। আয়েশা (রা) জিজ্ঞেস করেন, তাহলে তিনি কেন সেটি ইবরাহীম (আ)-এর ভিত্তির ওপর ফিরিয়ে দেন না। নবীজি বলেন, তাঁর কওমের কুফরির সময় খুব নিকট না হলে তিনি তা করতেন। এতে বোঝা যায়, নবীজি একটি ভালো কাজও মানুষের অবস্থা বিবেচনা করে করতেন। ইবনু উমার (রা) হাতীম সংলগ্ন দুই রুকন ইস্তিলাম না করার কারণও এর সঙ্গে যুক্ত করে বুঝেছেন। তাই কা'বার ভিত্তি, হাতীম ও তাওয়াফের রুকন বিষয়ে এই হাদিস গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কা'বা পুনর্নির্মাণে কুরাইশরা ইবরাহীম (আ)-এর ভিত্তি থেকে কিছু কমিয়েছিল।
  • নবীজি মানুষের নতুন অবস্থাকে বিবেচনা করে বড় পরিবর্তন করেননি।
  • ভালো কাজের সময়ও মানুষের সহনশীলতা ও অবস্থা দেখা দরকার।
  • হাতীম সংলগ্ন রুকন ইস্তিলাম না করার বিষয়ে ইবনু উমার (রা)-এর ব্যাখ্যা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন