২০/৫২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫৬ - উমরা, চুল কাটা ও হাদ্য়ী
কুরবানী হাদ্য়ী-র বিভিন্ন আহকাম
শুধু উমরার ইহরাম নিয়ে এলে চুল কাটা ও হাদ্য়ীর শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৮৫৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৫৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ الْمَكِّيِّ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْيَمَنِ جَاءَ إِلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَقَدْ ضَفَرَ رَأْسَهُ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنِّي قَدِمْتُ بِعُمْرَةٍ مُفْرَدَةٍ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لَوْ كُنْتُ مَعَكَ أَوْ سَأَلْتَنِي لَأَمَرْتُكَ أَنْ تَقْرِنَ فَقَالَ الْيَمَانِي قَدْ كَانَ ذَلِكَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ خُذْ مَا تَطَايَرَ مِنْ رَأْسِكَ وَأَهْدِفَقَالَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ مَا هَدْيُهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ هَدْيُهُ فَقَالَتْ لَهُ مَا هَدْيُهُ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لَوْ لَمْ أَجِدْ إِلَّا أَنْ أَذْبَحَ شَاةً لَكَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ أَصُوْمَ.
সাদাকাহ ইবনু ইয়াসার মক্কী (রহঃ) হতে বর্ণিতঃ
ইয়ামনের অধিবাসী এক ব্যক্তি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর নিকট আসে। চুলগুলো তার জটপাকানো ছিল। সে বলল, হে আবূ আবদুর রহমান! আমি শুধু উমরার ইহরাম বেঁধে এসেছি। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, তুমি যদি আমার সঙ্গে থাকতে বা আমার নিকট পূর্বে জিজ্ঞেস করতে তবে তোমাকে আমি হজ্জে কিরান করার কথা বলতাম। লোকটি বললঃ উহার সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, তোমরা এই লম্বা চুলগুলো কেটে ফেল এবং কুরবানী কর।ইরাকের অধিবাসী একজন মহিলা তখন বলল, হে আবূ আবদুর রহমান! এই লোকটির হাদয়ী (কুরবানী) কি হবে? তিনি বললেন, উত্তম হাদয়ী সে দিবে। মহিলাটি পুনরায় বলল, ইহা কি হবে? আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ) বললেন, যবেহ করবার জন্য বকরী ব্যতীত অন্য কিছু যদি না পায় বা দিতে অসমর্থ হয়, তবে আমার কাছে রোযা রাখা অপেক্ষা বকরী হাদয়ী দেওয়াই উত্তম।
(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫৬-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইয়ামনের এক ব্যক্তি আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর কাছে আসে। তার চুল জট পাকানো ছিল। সে জানায়, সে শুধু উমরার ইহরাম বেঁধে এসেছে। ইবনু উমার (রা) বলেন, যদি আগে তাঁর সঙ্গে থাকত বা জিজ্ঞেস করত, তবে তিনি তাকে হজ্জে কিরান করার পরামর্শ দিতেন। যেহেতু সময় চলে গেছে, তাই তিনি বলেন, মাথার যে চুল ছড়িয়ে আছে তা কেটে ফেল এবং হাদ্য়ী দাও। এক ইরাকি মহিলা জিজ্ঞেস করলে তিনি বলেন, উত্তম হাদ্য়ী দেবে। শেষে তিনি বলেন, বকরী যবেহ করতে পারলে তা রোযার চেয়ে তাঁর কাছে বেশি পছন্দনীয়। এই বর্ণনায় উমরা, চুল কাটা, কিরান ও হাদ্য়ীর আলোচনা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবাদতের আগে জিজ্ঞেস করলে সঠিক পথ জানা সহজ হয়।
- উমরার পর চুল কাটার বিষয়টি এখানে এসেছে।
- ইবনু উমার (রা) বকরী হাদ্য়ীকে রোযার চেয়ে পছন্দ করেছেন।
