২০/৫২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫৯ - অসুস্থতায় মাথা কামানো ও হাদ্য়ী

কুরবানী হাদ্‌য়ী-র বিভিন্ন আহকাম

অসুস্থ অবস্থায় মাথা কামানো ও পক্ষ থেকে উট কুরবানী

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৫৯

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ يَعْقُوبَ بْنِ خَالِدٍ الْمَخْزُومِيِّ عَنْ أَبِي أَسْمَاءَ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مَعَ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ فَخَرَجَ مَعَهُ مِنْ الْمَدِينَةِ فَمَرُّوا عَلَى حُسَيْنِ بْنِ عَلِيٍّ وَهُوَ مَرِيضٌ بِالسُّقْيَا فَأَقَامَ عَلَيْهِ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ حَتَّى إِذَا خَافَ الْفَوَاتَ خَرَجَ وَبَعَثَ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ وَهُمَا بِالْمَدِينَةِ فَقَدِمَا عَلَيْهِ ثُمَّ إِنَّ حُسَيْنًا أَشَارَ إِلَى رَأْسِهِ فَأَمَرَ عَلِيٌّ بِرَأْسِهِ فَحُلِّقَ ثُمَّ نَسَكَ عَنْهُ بِالسُّقْيَا فَنَحَرَ عَنْهُ بَعِيرًا قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَكَانَ حُسَيْنٌ خَرَجَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فِي سَفَرِهِ ذَلِكَ إِلَى مَكَّةَ.

'আবদুল্লাহ ইবনু জা'ফার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আবদুল্লাহ ইবনু জা’ফর (রহঃ)-এর সহিত মদীনা হতে যাত্রা করেন, পথে সুক্ইয়া নামক স্থানে হুসায়ন ইবনু আলী (রাঃ)-এর সাথে তাদের সাক্ষাৎ হয়। তিনি [হুসায়ন (রাঃ)] সেখানে অসুস্থ অবস্থায় ছিলেন। আবদুল্লাহ ইবনু জা’ফরও সেখানে রয়ে গেলেন। হজ্জের সময় শেষ হয়ে যাচ্ছে দেখে তিনি পুনরায় রওয়ানা হয়ে পড়েন এবং একজন লোককে খবর দিয়ে আলী ইবনু আবি তালিব (রাঃ) ও তাঁর স্ত্রী আসমা বিন্‌ত উমাইসের নিকট পাঠিয়ে দিলেন। তাঁরা ঐ সময় মদীনায় ছিলেন। তাঁরা খবর পেয়ে সুকইয়ায় অসুস্থ পুত্রের নিকট এলেন। তিনি (হুসায়ন রাঃ) নিজের মাথার দিকে ইশারা করে দেখালেন। আলী (রাঃ)-এর নির্দেশে তখন সেখানেই তাঁর মাথা কামান হল এবং একটি উট কুরবানী দেওয়া হল।(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ইয়াহিয়া ইবনু সাঈদ (রহঃ) বলেন, হুসায়ন (রাঃ) ঐ সময় উসমান ইবনু আফফান (রাঃ)-এর সহিত হজ্জ করতে রওয়ানা হয়েছেন।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় হুসায়ন ইবনু আলী (রা)-এর একটি ঘটনা এসেছে। তিনি মক্কার পথে সুকইয়া নামক স্থানে অসুস্থ ছিলেন। আবদুল্লাহ ইবনু জা’ফর সেখানে তাঁর সঙ্গে থাকেন। হজ্জের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হলে তিনি খবর পাঠান আলী ইবনু আবি তালিব (রা) ও আসমা বিন্ত উমাইসের কাছে। তাঁরা এসে অসুস্থ পুত্রের কাছে উপস্থিত হন। হুসায়ন (রা) নিজের মাথার দিকে ইশারা করেন। আলী (রা)-এর নির্দেশে তাঁর মাথা কামানো হয় এবং তাঁর পক্ষ থেকে সেখানেই একটি উট নাহর করা হয়। এই হাদিসে অসুস্থতা, মাথা কামানো এবং হাদ্য়ীর বিষয়টি একটি বাস্তব ঘটনার মাধ্যমে এসেছে। এখানে অতিরিক্ত দাবি নয়; মূল ঘটনা থেকেই শিক্ষা নেওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থতার অবস্থায় হজ্জের পথে আলাদা করণীয় আসতে পারে।
  • হুসায়ন (রা)-এর মাথা কামানো এবং উট নাহরের ঘটনা বর্ণিত হয়েছে।
  • পরিবার ও অভিভাবকের সহায়তা ইবাদতের সফরে গুরুত্বপূর্ণ হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন