২০/৮১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৪১ - মক্কা বিজয়ে ইহরাম ছাড়াই প্রবেশ

হজ্জ সম্পর্কীয় বিবিধ আহকাম

মক্কা বিজয় ও ইহরাম ছাড়া প্রবেশের হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৪১

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ لَهُ يَا رَسُولَ اللهِ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْتُلُوهُ قَالَ مَالِك وَلَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ مُحْرِمًا وَاللهُ أَعْلَمُ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন তখন তিনি মাথায় লৌহ শিরস্ত্রাণ পরিহিত ছিলেন। মাথা হতে উহা যখন খুলে রাখলেন, তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! ইবনু খতল কা’বার গিলাফ ধরে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তাকে হত্যা কর। ইমাম মালিক (রহঃ) বলেন,, ঐদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন না। আল্লাহই সর্বজ্ঞ।

(বুখারী ১৮৪৬, মুসলিম ১৩৫৭)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের একটি নির্দিষ্ট ঘটনার কথা এসেছে। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় মাথায় লৌহ শিরস্ত্রাণ পরেছিলেন। এটি দেখায়, সে সময় পরিস্থিতি সাধারণ হজ্জ বা উমরার সফরের মতো ছিল না। পরে শিরস্ত্রাণ খুলে রাখার পর একজন ব্যক্তি ইবনু খতলের কথা জানায়, যে কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে ছিল। নবীজি তাকে হত্যা করার নির্দেশ দেন। বর্ণনার শেষে ইমাম মালিক রহ. স্পষ্ট করেন যে সেদিন নবীজি ইহরাম অবস্থায় ছিলেন না। তাই এই হাদিসের মূল বিষয় হলো মক্কা বিজয়ের বিশেষ অবস্থা এবং ইহরাম ছাড়া মক্কায় প্রবেশের প্রসঙ্গ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কা বিজয়ের ঘটনাটি হজ্জ বা উমরার সাধারণ অবস্থার সঙ্গে এক করে দেখা ঠিক নয়।
  • হাদিস বোঝার সময় বর্ণনার শেষের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ।
  • ইমাম মালিক রহ. এখানে ইহরাম অবস্থার বিষয়টি আলাদা করে পরিষ্কার করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন